১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় উপজেলার ১০০ জন কৃষককে ৫ কেজি করে মুগ বীজ ও ১৫ কেজি করে সার, ১০০ জন কৃষককে ১ কেজি করে তিল বীজ ও ১৫ কেজি করে সার এবং ২৪০ জন কৃষককে ১ কেজি করে পাট বীজ ও ১০ কেজি করে সার বিতরণ করা হয়েছে
সিংড়ায় বিনামূল্যে বীজ-সার বিতরণ
ফরিদুল ইসলাম তালুকদার
- Update Time : ০১:৪০:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ৯৫ Time View

নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের সিংড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ৪৪০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা কৃষি হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
এসময় উপজেলার ১০০ জন কৃষককে ৫ কেজি করে মুগ বীজ ও ১৫ কেজি করে সার, ১০০ জন কৃষককে ১ কেজি করে তিল বীজ ও ১৫ কেজি করে সার এবং ২৪০ জন কৃষককে ১ কেজি করে পাট বীজ ও ১০ কেজি করে সার বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম,
Tag :




























