১১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
বিল্লাল হোসেন

গাজীপুরের কালীগঞ্জে  ভ্রাম্যমাণ আদালত ১ জনের  কারাদণ্ড  ২ জনের অর্থদণ্ড 

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০২:১৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / ১৬৫ Time View

কালীগঞ্জ -গাজীপুর  প্রতিনিধিঃগাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৯ এপ্রিল বুধবার পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে এক ছাত্রীকে ইভটিজিং করায় ১ জনকে বিনাশ্রম কারাদণ্ড, কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটায় ২ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার  কালিগঞ্জ উপজেলার চুপাইর, পিপুলিয়া এবং দারকাভাংগা এলাকায় পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ০১টি মামলায় ০১ জনকে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা

সরকার

আইন ২০১০ এর ১৫(১) ধারায় ২টি মামলায় ৫০,০০০/- করে মোট ১,০০,০০০/- জরিমানা করা হয়। সূত্র জানায়, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং করায় উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া গ্রামের মৃত আব্দুর রশিদ পুত্র নাজমুল আলম (৪২)কে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ০১ মাস বিনাশ্রম কারাদন্ড এবং অনুমতি ব্যতীত কৃিষ জমি হতে মাটি কাটায় পিপুলিয়া এলাকার আব্দুল মালেক এর পুত্র মো: আতিক (৪৮) কে ৫০ হাজার এবং দারকাভাংগা এলাকার মৃত আব্দুল লতিফ এর পুত্র মো: মাহবুবুর রহমান (৪৮)কে ৫০ হাজার অর্থদণ্ড প্রদান করেন। এ সময় বেঞ্চ সহকারী হিসেবে সাথে ছিলেন মাহবুবুল ইসলাম, কালিগঞ্জ থানা পুলিশ এর একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

বিল্লাল হোসেন

গাজীপুরের কালীগঞ্জে  ভ্রাম্যমাণ আদালত ১ জনের  কারাদণ্ড  ২ জনের অর্থদণ্ড 

Update Time : ০২:১৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬