https://www.facebook.com/obaidul1991
পঞ্চগড়ে তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীর শ্লীলতাহানির ঘটনায় প্রধান শিক্ষক হবিবর রহমান অবরুদ্ধ
- Update Time : ০৬:৫৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ৭৫ Time View

পঞ্চগড় ব্যুরোচীফঃ পঞ্চগড়ের বোদা উপজেলার তিন নং বেংহারী ইউনিয়নের সরকার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের 2য় তলার উপড়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে যায়।পরক্ষনেই তাৎক্ষণিকভাবে তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থী শ্লীলতাহানির অভিযোগে প্রায় পাঁচ ঘন্টা বিদ্যালয় কক্ষে অবরুদ্ধ থাকার পর তাকে উত্তেজিত জনতার কাজ থেকে পুলিশ হেফাজতে নিতে বাধ্য হয় জেলা প্রশাসন। রবিবার
(26 এপ্রিল)সকালে বোদা উপজেলার বেংহারী সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2য় তলায় শ্লীলতাহানীর ঘটনাটি ঘটে।অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম হবিবর রহমান।শিশুটির অভিভাবক ও স্থানীয় সূত্র জানিয়েছে,অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ইতি পুর্বেও কয়েকবার একাধিকবার শিশু শিক্ষার্থী ও শিক্ষিকার সাথে শ্লীলতানী করার চেষ্টা করে অসংখ্য প্রমান রহিয়াছে।গত কাল 26 এপ্লিল রবিবার সকালে প্রচন্ড বৃষ্টির কারনে স্কুলে শিক্ষার্থী ও লোকজন কম থাকার সুযোগে শিশুটিকে দুইতলায় ডেকে নিয়ে ইচ্ছাকৃত ভাবে শ্লীলতাহানি ঘটায়।পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাসায় গিয়ে তাঁর মা সহ সকল লোকজন কে সম্পুর্ন ঘটনাটি প্রকাশ করে।
তাৎক্ষনিক ভাবে শিশুটির পরিবার ও স্থানীয় লোকাল প্রশাসন সহ এলাকার লোকজন সবাই মিলে প্রতিবাদ জানাতে স্কুলে গেলে প্রান বাঁচাতে শিক্ষক হবিবর রহমান স্কুলের একটি কক্ষে টেবিলের নিচে লুটিয়ে দু’হাত দিয়ে নিজের বুক চিপিয়ে ধরে হার্ট এটাক রোগির মত অভিনয় করে।মুহুর্তে স্কুলে হাজার হাজার নারী পুরুষ জন সমুদ্রে পরিনত হয়।প্রায় পাঁচ ঘন্টা ধরে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত জনতা।পরে খবর পেয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল জনাব, ইসলাম মহোদ্বয় সহ অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়েও উত্তেজিত জনতাকে শান্ত করতে ব্যর্থ হয়।এসময় সকল জনতার একটাই শ্লোগান শিক্ষক হবিবর রহমানের চামরা তুলে নিব আমরা।দুপুরের পরে পুলিশের অতিরিক্ত ফোর্স প্রচন্ড নিরাপত্তা দিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক হবিবর কে পুলিশ হেফাজতে নিয়ে যেতে সক্ষম হয় পঞ্চগড় জেলা প্রশাসন।




























