অনুষ্ঠানে অতিথিগণ পল্লী চিকিৎসকদের বিভিন্ন রোগ নির্ণয় ও ঔষধ এবং নেবুলাইজার সম্পর্কে আলোচনা করেন। ঔষধের গুনাগুন,পার্শ্ব প্রতিক্রিয়া ও মাত্রা প্রয়োগের বিষয়ে আলোচনা করেন।অনুষ্ঠানের শেষে পার্কভিউ হসপিটাল লিঃ এবং এবং বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার ওয়েলফেয়ার সোসাইটির মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়।https://www.facebook.com/obaidul1991
বাঁশখালীতে পার্কভিউ হসপিটালের উদ্যোগে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- Update Time : ০৯:৫৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১০৮ Time View

বাঁশখালী প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে পার্কভিউ হসপিটালের আয়োজনে, বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার ওয়েলফেয়ার সোসাইটির সার্বিক সহযোগিতায় পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) গ্রাম পর্যায়ে চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে বাঁশখালী পল্লী চিকিৎসকদের নিয়ে পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার ওয়েলফেয়ার সোসাইটি বাঁশখালী উপজেলার সভাপতি চিকিৎসক আশেক এলাহি রনির সভাপতিত্বে সকাল ১০:৩০ মিনিটে বাঁশখালী চাম্বল জেনারেল হাসপাতালের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম ১৬ বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম উপস্থিত থাকার কথা থাকলেও সংসদ অধিবেশন থাকায় তিনি উপস্থিত হতে পারেননি, তবে টেলিফোন উপস্থিত সবাইকে সালাম ও মোবারকবাদ জানিয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এটিএম রেজাউল করিম। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ রেজাউল করিম। চট্টগ্রাম মেডিকেল এর নেফ্রলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ রাকিবুল হাসান। চট্টগ্রাম আই এইচ টির সহযোগী অধ্যাপক ডাঃ মিনহাজুল হক। সার্জারি বিশেষজ্ঞ ডাঃ আব্দুর রহিম। শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ ছগীর। ডাঃ জিয়াউল কাদের চিকিৎসক মনির উদ্দিন চৌধুরী।
বাঁশখালী জেনারেল হাসপাতালের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা মোক্তার শিকদার। অফিস ডাইরেক্টর মোহাম্মদ মর্তুজা আলী ও ম্যানেজার আব্দুর রহিম প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিগণ পল্লী চিকিৎসকদের বিভিন্ন রোগ নির্ণয় ও ঔষধ এবং নেবুলাইজার সম্পর্কে আলোচনা করেন। ঔষধের গুনাগুন,পার্শ্ব প্রতিক্রিয়া ও মাত্রা প্রয়োগের বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষে পার্কভিউ হসপিটাল লিঃ এবং এবং বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার ওয়েলফেয়ার সোসাইটির মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়।
পরিশেষে আপ্যায়নের মধ্য দিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।





























