০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
নওগাঁর পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার
মোঃ নাসিরউদ্দিন, সটাফ রিপোর্টার
- Update Time : ১২:৪৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ২৭ Time View

মোঃ নাসিরউদ্দিন, সটাফ রিপোর্টার : নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মামুন হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেলে পত্নীতলা থানার নজিপুর ইউনিয়নের উজিরপুরগামী পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মামুন হোসেন নওগাঁর মহাদেবপুর উপজেলার মুগরইল গ্রামের মোঃ আব্দুল হামিদের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন মামুন হোসেনকে আটক করে তার হেফাজত থেকে ১৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ট্যাবলেটগুলো জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Tag :


























