০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে বিদেশে সিমেন্ট পাচারের সময় ২ চোরাকারবারি গ্রেফতার, ট্রাক ও বোট জব্দ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি( মোঃ জসীম উদ্দীন)
  • Update Time : ০১:২৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ৭ Time View

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি( মোঃ জসীম উদ্দীন) : চট্টগ্রামের বাঁশখালীতে নদীপথে দেশের বাইরে সিমেন্ট পাচার করার সময় দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পাচারে ব্যবহৃত ১টি কার্গো ট্রাক, ১টি পিকআপ এবং ৩৪ ব্যাগ ডায়মন্ড সিমেন্ট উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) ভোর ৪টা ৩০ মিনিটের দিকে বাঁশখালী থানাধীন ৩নং খানখানাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চৌধুরীঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন— চট্টগ্রাম কর্ণফুলী থানার চরলক্ষ্যা গ্রামের মোঃ হোসেনের ছেলে মোঃ আলী (২৭) এবং পটিয়া থানার চাপড়ী গ্রামের আব্দুল আলিমের ছেলে তফজল আলী সোহেল (৩৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম-এর দিক-নির্দেশনায়, আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ রবিউল হকের নেতৃত্বে বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ আরিফ হোসেনের একটি দল এই অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চৌধুরীঘাট এলাকায় বাংলাদেশী পণ্য (সিমেন্ট) ট্রাকে করে এনে ইঞ্জিন চালিত বোটের মাধ্যমে নদীপথে বিদেশে পাচার করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হানা দিয়ে হাতেনাতে দুই আসামিকে গ্রেফতার করে। এ সময় তল্লাশি চালিয়ে ১টি উন্মুক্ত কার্গো ট্রাক, ১টি সিঙ্গেল কেবিন পিকআপ এবং ৩৪ ব্যাগ ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়।
বাঁশখালী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতারকৃত ২ জনসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের (The Special Powers Act, 1974) ২৫B/২৫D ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং- ৪৩, তারিখ- ৩০/০৯/২০২৬ ইং)। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে বিদেশে সিমেন্ট পাচারের সময় ২ চোরাকারবারি গ্রেফতার, ট্রাক ও বোট জব্দ

Update Time : ০১:২৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬