০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

দুর্গাপুরে উপজেলা বিএনপির সহ:সভাপতি এম এ জিন্নাহ‘র ছোট বোনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০১:৪৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ১ Time View

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও উপজেলা বিএনপির
সহ:সভাপতি এম এ জিন্নাহ‘র ছোট বোন হামিদা বেগম (৭০) মারা গেছেন।
রোববার (১৮ অক্টোবর) ভোর ৪টার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে পৌরশহরের দক্ষিণ
ভবানীপুরে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না
ইইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীদের
মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
হামিদা বেগমের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের
ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
এছাড়া দুর্গাপুর উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন, দুর্গাপুর প্রেসক্লাব
পরিবার, দুর্গাপুর বার কাউন্সিল, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ মরহুমার রুহের
মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা
প্রকাশ করেন।
হামিদা বেগম বিরিশিরি মিশন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ঢাকা শিক্ষা
বোর্ডের মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। মৃত্যুকালে তিনি
এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর ছেলে কুমিল্লা বার এসোসিয়েশনের
একজন আইনজীবী। মেয়ে এলএলবি (অনার্স) সম্পন্ন করে কানাডায় অবস্থান
করছেন।
রোববার বাদ জোহর দক্ষিণ ভবানীপুর ঈদগাহ মাঠে তাঁর প্রথম জানাজা এবং
পরবর্তিতে নলজোড়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে
দাফন করা হবে। হামিদা বেগমের স্বামী মাহফুজুর রহমান আগেই মারা গেছেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও
শুভানুধ্যায়ী রেখে গেছেন।
এসময় উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক
আলহাজ জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ,
বিএনপি নেতা ঈমাম হাসান আবুচান, আব্দুল্লাহ আল মামুন মুকুল ও মজিবুর
রহমান রাজু মাস্টারসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ মরহুমার রুহের
মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

দুর্গাপুরে উপজেলা বিএনপির সহ:সভাপতি এম এ জিন্নাহ‘র ছোট বোনের মৃত্যু

Update Time : ০১:৪৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬