০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

বিজয়নগরে হর্ন বাজানো নিয়ে বিরোধ, এমপির বহরের পেছনের গাড়ি ভাঙচুর

মাহমুদুল হাসান জামিল,বিজয়নগর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : ১২:০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / ২১ Time View

মাহমুদুল হাসান জামিল,বিজয়নগর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যানজটের মধ্যে বারবার হর্ন বাজানোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একটি প্রাইভেটকারের চালক ও যাত্রীদের বিরোধের ঘটনা ঘটেছে। এ সময় শাহজাহান মিয়া (৪৫) নামে এক স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। পরে উত্তেজিত জনতা প্রাইভেটকারটি ভাঙচুর করে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার আমতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহজাহান মিয়া স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যোগদান শেষে বিজয়নগরে একটি দলীয় সভায় অংশ নেন। সভা শেষে তিনি গাড়িবহর নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের উদ্দেশে রওনা হন।

https://www.facebook.com/profile.php?id=61595446886442

পথে আমতলী বাজার এলাকায় যানজটের মধ্যে সংসদ সদস্যের গাড়িবহরের পেছনে থাকা একটি প্রাইভেটকার থেকে বারবার হর্ন বাজানো হচ্ছিল। এ সময় স্থানীয় বাসিন্দা শাহজাহান মিয়া চালক ও যাত্রীদের হর্ন বাজানো বন্ধ করার অনুরোধ জানান। এ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে শাহজাহান মিয়া আহত হন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উত্তেজিত জনতা প্রাইভেটকারটি ভাঙচুর করে। এ ঘটনায় বাজার এলাকায় সাময়িক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা নিজেদের সংসদ সদস্যের সঙ্গে আসা নেতাকর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে গাড়িটি কোন নেতার, তা নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে বিজয়নগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, কলেজের অনুষ্ঠান শেষে সংসদ সদস্যের গাড়িবহর বাজার এলাকা পার হওয়ার পর পেছনে থাকা এক দলীয় নেতার ব্যক্তিগত গাড়িকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এর জেরে উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

বিজয়নগরে হর্ন বাজানো নিয়ে বিরোধ, এমপির বহরের পেছনের গাড়ি ভাঙচুর

Update Time : ১২:০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬