০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

ত্যাগী নেতা থেকে জনতার প্রার্থী নলডাঙ্গায় আলোচনায় রেজাউন্নবী সরকার লেবু

শাহ মোঃ রেদওয়ান ও শেখ মোঃ আরিফুল ইসলাম, সাদুল্লাপুর (গাইবান্ধা
  • Update Time : ০১:৫২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ৩০৬ Time View

শাহ মোঃ রেদওয়ান ও শেখ মোঃ আরিফুল ইসলাম, সাদুল্লাপুর (গাইবান্ধা)ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ২নং নলডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ রেজাউন্নবী সরকার লেবু।
জানা যায়, বিগত সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর ধরে তিনি চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। দলের দুঃসময়ে রাজপথ ছেড়ে যাননি। হামলা-মামলা, জেল-জুলুম আর নির্যাতন সহ্য করেও দলের পতাকা আকড়ে ধরে রেখেছিলেন। বিগত সরকারের আমলে তাকে একাধিকবার কারাবরণও করতে হয়েছে। তবু তিনি আদর্শ থেকে সরে যাননি। এই দীর্ঘ ১৭ বছরে তার জীবনে অনেক ঝড়ঝাপটা এসেছে, কিন্তু তিনি কখনও মাথা নত করেন নাই। কর্মীরাই তার শক্তি, কর্মীদের নিয়েই তিনি আগামীর স্বপ্ন দেখেন। তিনি বর্তমানে ২নং নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। উচ্চশিক্ষিত হওয়ার কারণে শিক্ষিত, মার্জিত ও ক্লনি ইমেজের এই নেতা এলাকায় একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ইউনিয়নের প্রতিটি গ্রামে, হাট-বাজরে তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করে চলেছেন। এদিকে চেয়ারম্যান পদে বিএনপি হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করা এই প্রার্থী তার ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, আমি ক্ষমতার জন্য নয় মানুষের সেবা করার জন্য রাজনীতি করি। অতীতে জেল-জুলুম সহ্য করেছি। ভবিষ্যতে মানুষের জন্য কাজ করতে চাই। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ যদি আমাকে ভালোবেসে নির্বাচিত করে তাহলে আমার প্রথম কাজ হবে নলডাঙ্গা ইউনিয়নকে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তোলা। আমি শিক্ষা, রাস্তাঘাটের উন্নয়ন এবং গরীব-দুঃখী মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ কবর ইনশাআল্লাহ\ তার নিরবিচ্ছিন্ন জনসংযোগ ও ত্যাগী অতীতের কারণে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

ত্যাগী নেতা থেকে জনতার প্রার্থী নলডাঙ্গায় আলোচনায় রেজাউন্নবী সরকার লেবু

Update Time : ০১:৫২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬