০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঝালকাঠির প্রবাসী আনোয়ার হোসেনের মৃত্যু

আমিনুল ইসলাম , ঝালকাঠি প্রতিনিধি
  • Update Time : ০১:৪৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ১ Time View
আমিনুল ইসলাম , ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার প্রবাসী আনোয়ার হোসেন  সৌদি আরবের হাইল শহরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ছয় দিন পর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার সকাল ৯টার দিকে হাইলের কিং খালিদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আনোয়ার হোসেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পূর্ব ইন্দ্রা পাশা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মনসুর। তিনি সৌদি আরবের হাইল শহরে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ছয় দিন আগে হাইল শহরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন আনোয়ার হোসেন। পরে তাঁকে কিং খালিদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।
আনোয়ার হোসেনের মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এক ছেলে ও এক মেয়ে নিয়ে স্ত্রী অসহায় হয়ে পড়েছেন। তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজার সময়সূচি জানানো হবে।
এদিকে, পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঝালকাঠির প্রবাসী আনোয়ার হোসেনের মৃত্যু

Update Time : ০১:৪৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬