https://www.facebook.com/obaidul1991
নরসিংদীতে শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ও তদারকি করছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
- Update Time : ১২:২৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ২৭ Time View

নরসিংদী প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ও প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন। এ সময় তাঁরা পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে কর্মকর্তাবৃন্দ পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে পারস্পরিক সহযোগিতা, সতর্কতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
https://www.facebook.com/profile.php?id=61595446886442
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রয়োজন অনুযায়ী বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
নরসিংদী জেলা পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে সকলের জন্য নিরাপদ ও নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে বদ্ধপরিকর।
সকলের সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব আনন্দময়, শান্তিপূর্ণ ও নিরাপদ হোক—এই প্রত্যাশা নরসিংদী জেলা পুলিশের।





























