https://www.facebook.com/obaidul1991
হরিপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্ধোন করলেন – ডা. আব্দুস সালাম এমপি
- Update Time : ১২:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ৩০ Time View

জহুরুল ইসলাম (জীবন), হরিপুর (ঠাকুরগাঁও ) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্ধোন করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা.আব্দুস সালম (এমপি)। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিসের আয়োজনে ১নং গেদুড়া ইউনিয়নের ১নং ওয়াডে দক্ষিণ মলানী গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর এর সভাপতিত্বে উদ্ধোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে ধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন ঠাকুরগাঁও -২ সংসদ সদস্য ডা.আব্দুস সালম (এমপি। এ সময় তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-২ একটি সীমান্তবর্তী ও পিছিয়ে পড়া এলাকা।
https://www.facebook.com/profile.php?id=61595446886442
আমি সংসদে আপনাদের দাবী তুলে ধরেছি। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন হলে প্রকৃত গরিব মানুষ উপকৃত হবে। যারা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করবেন, তারা সততার সাথে কাজ করবেন। এ সময় তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের প্রতিটি অসচ্ছল পািরবারকে সামাজিক নিরাপত্তার বেষ্টনীর আওতায় আনতে ফ্যামিলি কার্ড কর্মসূচির হাতে নিয়েছে। এই কার্ডের মাধ্যমে একটি পরিবার স্বচ্ছভাবে সরকারের সকল ভাতা, সহায়তা ও সেবা পাবে। কোনো অনিয়ম দলয়ি করণ বা ভেদাভেদ করা হবেনা। সভায় আরো বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার আব্দুর রহিম, ১নং ইউনিয়ন চেয়াম্যান তরিকুল ইসলাম, হরিপুর বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সিনিয়র সভাপতি ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন সভাপতি জাহিদূল ইসলাম, মহিলা দলের সভানেত্রী সাবানা পারভিন প্রমুখ। তথ্য সংগ্রহের কার্যক্রম উদ্ধোধধনে আলোচনা শেষে ওই গ্রামের জাহানা খাতুন এর বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ কারি সাব্বির হোসেনর মাধ্যমে একটি পরিবারের তথ্য সংগ্র হরা হয়। উল্লেখ্য যে, ১ নং গেদুড়া ইউনিয়ন ২নং আমগাঁও ইউনিয়ন ও ৩ নং বকুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড গুলোতে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে।


























