https://www.facebook.com/obaidul1991
বাংলাদেশের সরকার বা এদেশ পরিচালনা রাজতন্ত্র না গণতান্ত্রিক পদ্ধতিতে বিগত দিনে হয়েছে ,বতমানে কি পদ্ধতিতে হচ্ছে, ভবিষ্যতে রাজতন্ত্র না গণতান্ত্রিক হবে তা নিধারণ করে বাংলাদেশের উন্নয়ন ঘটাতে হবে ——— বাংলাদেশ নেজামে ইসলাম পাটি
- Update Time : ১১:৪৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১৬ Time View

(সংবাদ বিজ্ঞপ্তি)
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা ওবায়দুল হক বলেছেন, ১৯৪৭ সালের ১৫ আগস্ট এই ভূখণ্ডে ঔপনিবেশিক শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনার পথে যাত্রা শুরু হয়েছিল। তাই বাংলাদেশের সরকার বা রাষ্ট্র পরিচালনার বাস্তবতায় অতীতে কোন পদ্ধতিতে হয়েছে, বর্তমানে কোন পদ্ধতিতে হচ্ছে এবং ভবিষ্যতে রাজতন্ত্র নাকি গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালিত হবে—তা সুস্পষ্টভাবে নির্ধারণ করা জরুরি। এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ও কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করা সম্ভব হবে না।
গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ নির্বাচন বা সংখ্যাগরিষ্ঠ জণগণের সমথনে সরকার পরিচালনা করা বা সরকার পরিচালনার দায়িত্ব পাওয়া,আইন,রাষ্ট্রিয় বাজেটের টাকাসহ সবার জন্য সমান ব্যবহার করা হয়। , রাজতন্ত্র বা ঔপনৈবেশিক পদ্ধতিতে ব্যাক্তি বা গোষ্টির ইচ্ছানুসারে বা নিদেশেনায় দেশ পরিচালনা হয়ে থাকে,সংখ্যাগরিষ্ঠ নাগরিকের মতামতে সরকার পরিবতন করা হয়না আর আইন,রাষ্ট্রিয় বাজেটের টাকাসহ সবার জন্য সমান ব্যবহার করা হয় না।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সাধারণ মানুষের আত্মত্যাগে বাংলাদেশের যাত্রা শুরু হলে মুক্তিযুদ্ধের নামে যত প্রোপাগান্ডা বা প্রচার চালানো হয়েছে সেভাবে নাগরিক অধিকার (ভোটাধিকার,আইনওবাজেটের টাকার সমান ব্যবহার )দেয়া সম্ভব হয়নি।রাজনৈতিক বিবেচনায় মুক্তিযুদ্ধের তালিকা করে ভাতা দিয়ে মুক্তিযুদ্ধের সকল কাজ শেষ না করে নাগরিক অধিকার বৃদ্ধির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো উচিত ছিল। ২০২৪ সালে ১৭ বছরের (রাজতন্ত্র না গণতান্ত্রিক) সরকারের পরিবতন ঘটাতে হাজারো মানুষকে জীবন দিতে হয়েছে আগামীতে সরকার পরিবতন বিনা রক্তপাতে সম্ভব হবে কিনা তা বিবেচনা করে আগাতে হবে।
বাংলাদেশ নেজামে ইসলাম পাটির পক্ষ হতে ১৯৪৭ সালের ১৫ ই আগষ্ঠ ভুখন্ড বা সীমানা নিধারণ করা ,দীঘদিনের রাজতস্ত্র বা ঔপনিবেশিক শাসনব্যবস্থার পরিবতন করে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিচালনার শুরুর দিনটি ( ১৫ আগষ্ট) স্বরণীয় বা পালন করে বিগত অভিজ্ঞতা থেকে আগামী দিনের পথযাত্রা সঠিক করার জন্য নেজামে ইসলাম পাটির পক্ষ হতে আহবান জানানো হয়েছে।
বার্তা প্রেরক:
আলহাজ্ব রাশেদুল হক
যুগ্ম-মহাসচিব
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি
মোবাইল: ০১৯৭৭৩৬৬৫৬৬
ফেসবুক: Bangladesh Nezame Islam Party
ইউটিউব: Bangladesh Nezame Islam Party


















