০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
শিকাগোতে ১৮৮৬ খ্রিস্টাব্দে ১০-১৫জনের আত্মত্যাগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় , সেভাবে বিশ্বব্যাপী বৈষম্য,রাষ্ট্রিয় সন্ত্রাস দুরীকরণে বাংলাদেশে জুলাই ২০২৫সালে হাজারো মানুষের আত্মত্যাগ বিশ্বব্যাপী পালন করতে হবে —– মাওলানা ওবায়দুল হক
সংবাদ বিজ্ঞপ্তি
- Update Time : ০৫:৫১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / ৩৬ Time View
বাংলাদেশ নেজামে ইসলাম পাটির সভাপতি মাওলানা ওবায়দুল হক শ্রমিক দিবস (মে দিবস নামে পরিচিত ) উপলক্ষ্যে বলেছেন, বতমানে শ্রমিকের সমস্যা ততটা প্রকট নয় যতটা মানুষে মানুষে বৈষম্য ও রাষ্ট্রিয় সন্ত্রাসের কারণে হাজারো মানুষ নিগৃহিত হচ্ছে। বিশ্বে বৈষম্য ও রাষ্ট্রিয় সন্ত্রাস দুর করার জন্য জুলাই ২০২৫সালে হাজারো মানুষের আত্মত্যাগ বিশ্বব্যাপী পালন করতে হবে ।বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬ইং)আন্তর্জাতিক শ্রমিক দিবস (১লা মে ) উপলক্ষ্যে বিবৃতিতে তিনি এ কথা বলেন ।
আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দাগণ! নিশ্চয় আমি আমার জন্য অত্যাচার হারাম করেছি এবং তা তোমাদের উপরও হারাম করে দিয়েছি। সুতরাং তোমরা পরস্পর অত্যাচারে লিপ্ত হয়ো না’।
বাংলাদেশে প্রতিবছর মে দিবস পালন করা হয়ে থাকে কিন্তু মে দিবসের অন্তনিহিত ব্যখ্যা হলো শ্রমজীবী মানুষের ঐক্য, আত্মত্যাগ এবং অধিকার আদায়ের লড়াইয়ের সুপ্ত ক্ষমতাকে বুঝায়। মে দিবস শোষণের বিরুদ্ধে শোষিতের সোচ্চার হওয়ার প্রতীক।
১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে দৈনিক আটঘণ্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণে প্রায় ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হয় ।মতান্তরে ১৮৯০ সালে বিশ্বব্যাপী মে দিবস বা শ্রমিক দিবস পালন শুরু করা হয়েছে। বাংলাদেশে জুলাই ২০২৫ইং হাজারের উপর মানুষের জীবন দিতে হয়েছে সমাজের বা দেশের বৈষম্য বা অসংগতি দুর করার জন্য ।
মাওলানা ওবায়দুল হক বলেন, এদেশে প্রতিবছর দিবসের নামে অর্থ,শ্রমও সময় ব্যয় করা হয় যার কোন কার্যকারিতা বা ফলাফল দেখা যায়না। গতানুগতিকভাবে দেশের সর্বোচ্চ ব্যক্তিবর্গসহ সবার অংশগ্রহণে বিভিন্ন দিবস পালন হয় কিন্তু দিবসের অন্তর্নিহিত ব্যাখ্যা আমরা উপলব্ধি করতে পারিনা। অন্ধ বা বধিরের মতো দিবস পালন করা হয় যার কোন প্রভাব বা পরিবতন সমাজে বা দেশে দেখা যায় না।
বিশ্বব্যাপী বৈষম্য ও রাষ্ট্রিয় সন্ত্রাসের কারণে সাধারণ মানুষ নাগরিক অধিকার হতে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশে বৈষম্য ওরাষ্ট্রিয় সন্ত্রাস চরম আকার ধারণ করেছে যার ফলে জুলাই ২০২৫ইং সালে হাজারো মানুষকে জীবন দিতে হয়েছে। বাংলাদেশে স্বাধীন দেশে জুলাই ২৫তে হাজারো মানুষের জীবনের বিনিময়ে বিশ্বব্যাপী বৈষম্য ওরাষ্ট্রিয় সন্ত্রাস দুরীকরনে জুলাই২৫ পালন করতে হবে। অন্যথায় বিশ্বব্যাপী বৈষম্য ওরাষ্ট্রিয় সন্ত্রাস দুর করা সম্ভব হবে না।
প্রতি বছর পয়লা মে বিশ্বব্যাপী মে দিবস উদযাপিত হয় ।১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগো শহরের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজ, ৮ ঘণ্টা বিশ্রাম, ৮ ঘণ্টা বিনোদনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছিল।বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়।শ্রমিকদের শ্রমের ফলেই গড়ে উঠেছে সভ্যতা, সম্পদের পাহাড়। কিন্তু কোনো কালেই তাদের শ্রমে গড়া সম্পদ শ্রমিকরা ভোগ করতে পারে না।
মিশকাত শরিফে মহানবী (সা.)শ্রমিকের অধিকার সম্পর্কে এরশাদ করেছেন, ‘শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের মজুরী পরিশোধ করে দাও’।
মাওলানা ওবায়দুল হক আন্তর্জাতিক শ্রমিক দিবসে(১মে) কাজের সময় আট ঘন্টা ও শ্রমের মূল্য নির্ধারিত সময়ে দেওয়া ও জুলাই ২৫তে হাজারো মানুষের জীবনের বিনিময়ে বিশ্বব্যাপী বৈষম্য ওরাষ্ট্রিয় সন্ত্রাস দুরীকরণে বিশ্বব্যাপী জুলাই২৫ পালন করার আহবান জানিয়েছেন।
(সংবাদ বিজ্ঞপ্তি)
Tag :



















