০৩:২০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

কৃষিজমির টপ সয়েল কর্তন রোধে মোবাইল কোর্ট একটি ভেকু মেশিন জব্দ

শিবপুর উপজেলা প্রতিনিধি
  • Update Time : ০২:৫৫:২২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ২৩ Time View

আবু নাঈম রিপন  : নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নে ১, নভেম্বর,২০২৬ইং রবিবার, রাজারটেক ও কামরাবো বাজার এলাকায় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) অবৈধভাবে কর্তনের বিরুদ্ধে সহকারী কমিশনার (ভুমি) শামিউর রহমানের নেতৃত্বে,মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন, শিবপুর মডেল থানা পুলিশ। অভিযানকালে ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন জব্দ করা হয়। তবে অভিযান পরিচালনাকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। , এ ঘটনায় সংশ্লিষ্ট জমির মালিককে নোটিশ প্রদানপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিজমি ও পরিবেশের সুরক্ষায় অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

কৃষিজমির টপ সয়েল কর্তন রোধে মোবাইল কোর্ট একটি ভেকু মেশিন জব্দ

Update Time : ০২:৫৫:২২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬