১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
যুগোপযোগী আইন বা সংস্কার কাযক্রম না করা হলে দক্ষভাবে বাংলাদেশ পরিচালনা বা দলমতনিবিশেষে এদেশের নাগরিকদের তাদের অধিকার বা সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা সম্ভব হবেনা —মাওলানা ওবায়দুল হক
সংবাদ বিজ্ঞপ্তি
- Update Time : ০৩:৩১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ২১ Time View

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা ওবায়দুল হক বলেছেন, বিগত দিনে সরকার দলীয় সমথক বা দলীয় লোকেরা সরকারের সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেত এবং সরকারী সুবিধার অপব্যবহার করে বিশাল সম্পদ অজন করে বিদেশে টাকা পাচার করে অপরাধীর খাতায় নাম লেখায়। হাজারো মানুষের আত্মত্যাগে জুলাই আন্দোলনে বিগত আওয়ামী লীগ সরকারকে বিদায় দেয়া হলেও বিগত দিনের সরকার পরিচালনা পদ্ধতির কোন পরিবতন করা হয়নি ।যুগোপযোগী আইন বা সংস্কার কাযক্রম না করে দলীয় লোকদের সরকারী সুবিধাকে প্রাধান্য দিয়ে অবৈধ সম্পদের পাহাড় করে বিদেশে পাচার করার পুরোনো নিয়ম যা অবশ্যই পরিবতন করতে হবে। নামে আওয়ামী লীগের বিদায় বা বিরোধিতার সাথে সাথে বিগত আওয়ামী সরকারের ভুল কাযক্রমের পরিবতন করা সম্ভব হলে জুলাই আন্দোলনে আত্মত্যাগকারীদের আত্মা শান্তি পাবে। ২১ই আগষ্ট ২০২৬ইং সাপ্তাহিক আলোচনা দিবস উপলক্ষ্যে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।
পাটির সভাপতি ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিবাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও সফলতা কামনা করে , বিগত দিনের দেশের সবোচ্চ পদের অধিকারী রাষ্ট্রপতিদের গ্রহণযোগ্যতা ও দলমতনিবিশেষে সবাইকে নিয়ে রাষ্ট্রপতিদের কাযক্রমের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সাবভেীমত্ব অক্ষুন্ন রাখা এবং সরকারী সম্পদ বা সরকারী স্বাথ ও সরকারী প্রতিষ্ঠান স্বাধীনভাবে দায়িত্ব পালন করা ও বিদেশে দেশের অথ পাচার পুরোপুরি বন্ধ করে বাংলাদেশকে স্বনিভর দেশ প্রতিষ্টিত করার বিষয়ের দিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানান। সাথে সাথে রাষ্ট্রপতির কাযক্রম আরো বিস্তৃত করার ব্যাপারে মাওলানা ওবায়দুল হক আশাবাদ ব্যাক্ত করেন।
https://www.facebook.com/BangladeshNezameislamparty
আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা উপলক্ষ্যে পাটির সভাপতি বলেন , বিরানব্বই শতাংশ মুসলমানের বাংলাদেশে সঠিক ও এককপদ্ধতিতে ইসলামের সকল কাযক্রম পরিচালনা করার জন্য সরকারী ও বেসরকারী যেীথ উদ্যোগে দারুল উলুম দেওবন্দের মতো ইসলামের যে কোন বিষয়ের মতামত,ফতোয়া বা ব্যাখ্যা দেওয়ার মতো প্রতিষ্ঠান তৈরী করতে হবে তাহলে কাদিয়ানীসহ বিভিন্নভাবে ইসলামের অপব্যবহার রোধ করা সম্ভব হবে। বাংলাদেশে মসজিদ ও মাদ্রাসা থাকলেও সংখ্যাগরিষ্ঠ মুসলমান নাগরিক ইসলামের বিভিন্ন বিধি বিধান পালনে দারুল উলুম দেওবন্দের মতো ইসলামের বিভিন্ন বিষয়ের বিতক নিরসন করা বা ইসলামের দিকনিদেশনা দেওয়ার মতো প্রতিষ্ঠান তৈরী করার উদ্যোগ দেখা যায়নি। স্বাধীনতার ৫৫ বছর অতিক্রান্ত হলেও হাজারো মানুষের আত্মত্যাগে আওয়ামী সরকার পতন ঘটিয়ে নতুন রাজনৈতিক সরকার ইসলামের বিভিন্ন বিষয়ের বিতক নিরসন করা বা ইসলামের দিকনিদেশনা দেওয়ার মতো প্রতিষ্ঠান তৈরী করার উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান এবং সকল ইসলামী নেতৃবৃন্দকে এ বিষয়ে সরকারী উদ্যোগকে সহযোগিতা করার আহবান জানান। ২৬ আগষ্ঠ সবকালের সবশ্রেষ্ঠ মহামানব হযরত মুহম্মদ (সা:)এর জন্মবাষকীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সবাইকে এককপদ্ধতিতে পালন করতে হবে।(সংবাদ বিজ্ঞপ্তি)
Tag :


























