০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে জাতীয় যুব দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ,মোঃ জসীম উদ্দীন
  • Update Time : ১১:৫২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ৫১ Time View
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ,মোঃ জসীম উদ্দীন : ‘দক্ষ যুবক গড়বে দেশ- সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
১লা নভেম্বর (রবিবার) সকাল ১০ ঘটিকায় বাঁশখালী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বাঁশখালী অফিসার্স ক্লাবে এক বর্ণাঢ্য র‍্যালি  ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ তামজীদুর রহমান তন্ময়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ রুহুল আমিন বলেন, দেশের যুবসমাজকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলার মাধ্যমেই উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। যুবদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে যুব উন্নয়ন অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থী যুবক-যুবতী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে যুবকদের মাঝে যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে জাতীয় যুব দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ১১:৫২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬