০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে প্রধানমন্ত্রীর আগমনে জনস্রোত, বন্যার্তদের নতুন ঘরের চাবি হস্তান্তর, অনুদান ও ত্রাণ বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি:
  • Update Time : ০৩:৪০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৩৭ Time View
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ,মোঃ জসীম উদ্দীন : রোববার (৯ আগস্ট) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারে করে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় তৈরি হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী। পরে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকতসংলগ্ন সুধী সমাবেশস্থলে জনতার ঢল নামে। উপজেলার বাঁশখালী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার, ফেস্টুন ও স্লোগানসহ মিছিলে মিছিলে যোগ দেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। বেলা ১২টার আগেই বিশালাকার প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, বিদেশি এবং দেশি বিনিয়োগকারী যারা আছে, তাদের উৎসাহিত করে যদি কারখানা স্থাপন করতে হয়, তাহলে পূর্বশর্ত হচ্ছে দেশে শান্তিশৃঙ্খলা থাকতে হবে। বিশৃঙ্খলা থাকলে চলবে না।’ তিনি বলেন, ‘দেশীয় বা বিদেশি বিনিয়োগকারী যারা আছে, তারা যখন বিনিয়োগ করবে, তারা তো চাইবে যাতে তার মিল-কারখানার উৎপাদিত পণ্য ঠিকভাবে যেন বন্দর দিয়ে যেতে পারে বা তার কাঁচামাল সঠিকভাবে আসতে পারে। রাস্তাঘাটে যাতে শান্তি থাকে। যদি মিল-কারখানা না চলে সঠিকভাবে, তাহলে কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব না। এ জন্য আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে।

 এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, বাঁশখালী সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ঘর হারানো ১০০টি অসচ্ছল পরিবারের মধ্যে নতুন নির্মিত ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাঁশখালী পৌরসভা ও নয়টি ইউনিয়ন থেকে ১০টি করে মোট ১০০টি অসচ্ছল পরিবার নির্বাচন করা হয়েছে। ১৮ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের প্রতিটি ঘরে দুটি কক্ষ ও পাঁচ ফুট বাই পাঁচ ফুটের একটি সংযুক্ত শৌচাগার রয়েছে। উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ বিবেচনায় ঘর তৈরিতে আরসিসি পিলার, কাঠ ও টিন ব্যবহার করা হয়েছে।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে প্রধানমন্ত্রীর আগমনে জনস্রোত, বন্যার্তদের নতুন ঘরের চাবি হস্তান্তর, অনুদান ও ত্রাণ বিতরণ

Update Time : ০৩:৪০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬