১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://sonalishopbd.com/

ঝালকাঠির নলছিটিতে বসতবাড়ি দখলের সংবাদ প্রকাশে সাংবাদিকদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে সত্য ঘটনা কে নিয়ে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে  ভুক্তভোগী সুনিল বিশ্বাস (কুটি)

আমিনুল ইসলাম( ঝালকাঠি প্রতিনিধি)
  • Update Time : ০১:৪১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬১ Time View
আমিনুল ইসলাম,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের নাচনমহল বাজারের পশ্চিম পাশে  ‘বিশ্বাস ভবন’ নামের একটি বসতবাড়ি দখলের অভিযোগকে কেন্দ্র করে সংবাদ প্রকাশ ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী সুনিল বিশ্বাস (কুটি)। একই সঙ্গে তিনি তার পরিবারের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটিতে  এক লিখিত বক্তব্যে সুনিল বিশ্বাস দাবি করেন, নাচনমহল গ্রামের বিশ্বাস ভবনটি দীর্ঘদিন ধরে তার বসতবাড়ি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রায় ৪২ বছর ধরে তিনি ওই বাড়িতে বসবাস করছেন এবং বাড়ির সামনের অংশে দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করছেন। তার দাবি, বাড়িটি কোনো পরিত্যক্ত স্থাপনা নয়; এটি তার বসতবাড়ি।
সুনিল বিশ্বাসের অভিযোগ, স্থানীয় কয়েকজনের সহযোগিতায় জোরপূর্বক তার বসতবাড়ি দখল করা হয়েছিল। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে সাংবাদিকদের সংবাদ প্রকাশ এবং নলছিটি থানা পুলিশের সহযোগিতায় তিনি তার বসতবাড়ি ফিরে পান। তবে বাড়ির মালামাল এবং ঠাকুরের আসনে থাকা রাধা-কৃষ্ণের যুগল মূর্তি এখনো ফেরত পাননি বলে দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি উজ্জল নারায়ণ চ্যাটার্জির বিরুদ্ধে জমি-সংক্রান্ত জালিয়াতির অভিযোগও করেন। তার দাবি, উজ্জল নারায়ণ চ্যাটার্জি বিভিন্ন এলাকা থেকে ভুয়া ওয়ারিশ সনদ সংগ্রহ এবং জাল দলিলের মাধ্যমে জমি বিক্রির সঙ্গে জড়িত।
এ বিষয়ে সাংবাদিকদের কাছে তিনি প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণ দিয়েছেন বলেও দাবি করেন।
সুনিল বিশ্বাস আরও অভিযোগ করেন, নাচনমহল ও রানাপাশা ইউনিয়ন পরিষদের কোনো চৌকিদারের স্বাক্ষর তার কথিত ওয়ারিশ সনদে নেই। তার দাবি, জালিয়াতির মাধ্যমে এসব সনদ তৈরি করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।
এদিকে, গত ৩১ আগস্ট উজ্জল নারায়ণ চ্যাটার্জি রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করে সুনিল বিশ্বাসের বিরুদ্ধে তার সম্পদ জালিয়াতির মাধ্যমে নেওয়ার অভিযোগ করেছেন বলে দাবি করেন সুনিল। তিনি ওই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন।
অন্যদিকে, সুনিল বিশ্বাস অভিযোগ করেন, কয়েকজন গণমাধ্যমকর্মী প্রথমে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ করলেও পরদিন তার ভাষ্য অনুযায়ী ঘটনার ভিন্ন ও বিভ্রান্তিকর তথ্য তুলে ধরার উদ্দেশ্যে ঘটনাস্থলে যান। বিশেষ করে ৭১ টিভির প্রতিনিধি তরুণ সরকার ও চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি রতন আচার্যের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
সুনিল বিশ্বাস জানান, এ ঘটনায় তিনি ঝালকাঠির বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটির সিআর নম্বর ৪১৩/২০২৬ (নলঃ)। মামলায় আয়নাল হক, মনির মুন্সি, মস্তফা হাং ও দুলাল তালুকদারসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে পিবিআইয়ের তদন্তাধীন রয়েছে বলে তিনি জানান।
সুনিল বিশ্বাসের দাবি, উজ্জল নারায়ণ চ্যাটার্জি ও আয়নাল হকের নেতৃত্বাধীন একটি চক্রের কারণে তিনি ছাড়াও এলাকার আরও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি মাঠপর্যায়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।
তিনি আরও বলেন, সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণেই তিনি তার বসতভিটা ফিরে পেয়েছেন। তবে এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত এবং তিনি ও তার পরিবার হুমকির মধ্যে রয়েছেন বলে অভিযোগ করেন। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, সরকার ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
তবে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট উজ্জল নারায়ণ চ্যাটার্জি, আয়নাল হক এবং অভিযুক্ত গণমাধ্যমকর্মীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://sonalishopbd.com/

ঝালকাঠির নলছিটিতে বসতবাড়ি দখলের সংবাদ প্রকাশে সাংবাদিকদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে সত্য ঘটনা কে নিয়ে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে  ভুক্তভোগী সুনিল বিশ্বাস (কুটি)

Update Time : ০১:৪১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আমিনুল ইসলাম,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের নাচনমহল বাজারের পশ্চিম পাশে  ‘বিশ্বাস ভবন’ নামের একটি বসতবাড়ি দখলের অভিযোগকে কেন্দ্র করে সংবাদ প্রকাশ ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী সুনিল বিশ্বাস (কুটি)। একই সঙ্গে তিনি তার পরিবারের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটিতে  এক লিখিত বক্তব্যে সুনিল বিশ্বাস দাবি করেন, নাচনমহল গ্রামের বিশ্বাস ভবনটি দীর্ঘদিন ধরে তার বসতবাড়ি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রায় ৪২ বছর ধরে তিনি ওই বাড়িতে বসবাস করছেন এবং বাড়ির সামনের অংশে দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করছেন। তার দাবি, বাড়িটি কোনো পরিত্যক্ত স্থাপনা নয়; এটি তার বসতবাড়ি।
সুনিল বিশ্বাসের অভিযোগ, স্থানীয় কয়েকজনের সহযোগিতায় জোরপূর্বক তার বসতবাড়ি দখল করা হয়েছিল। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে সাংবাদিকদের সংবাদ প্রকাশ এবং নলছিটি থানা পুলিশের সহযোগিতায় তিনি তার বসতবাড়ি ফিরে পান। তবে বাড়ির মালামাল এবং ঠাকুরের আসনে থাকা রাধা-কৃষ্ণের যুগল মূর্তি এখনো ফেরত পাননি বলে দাবি করেন তিনি।
Sonali Shop – online shop in Bangladesh