০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন
নরসিংদী জেলা প্রতিনিধি
- Update Time : ০৫:২২:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৫০ Time View
নরসিংদী জেলা প্রতিনিধি : সারাদেশে ডেঙ্গু রোগের প্রকোপ আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পাওয়ায় নরসিংদীতে ডেঙ্গু রোগীর সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে নরসিংদী জেলার বিভিন্ন হাসপাতালগুলোতে বিপুল সংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
দেশজুড়ে ডেঙ্গু রোগের ভয়াবহতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী আগামী ১২ সেপ্টেম্বর থেকে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু হতে যাচ্ছে। দেশব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নে মশা মারার ওষুধ ছিটিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধর করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে পাঁচদোনা মোড়ে পাঁচদোনা ইউনিয়ন পরিষদ প্রশাসক, নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
পাঁচদোনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. লোকমান হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এসময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ ও পরিষদের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Tag :




























