০৭:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

গাজীপুরের কোনাবাড়ী ও কাশিমপুরে সেটেলমেন্ট অফিসে প্রতিনিয়ত ঘুরছে দুর্নীতির চাকা,নেপথ্যে কাজ করছে প্রভাবশালী দালান চক্র

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ১১:৩৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের কোনাবাড়ী ও কাশিমপুর এলাকায় ভূমি জরিপ সেটেলমেন্ট অফিস গুলোতে প্রতিনিয়ত ঘুরছে দুর্নীতির চাকা। আর সেই চাকার নেপথ্যে কাজ করছে স্থানীয় একটি প্রভাবশালী দালাল চক্র।
জমির রেকর্ড, খতিয়ান বা পরচা তোলার ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত হাজার হাজার টাকা উৎকোচ নেওয়ার ও টাকা না দিলে ফাইল আটকে রাখা বা টালবাহানা করার নিয়মিত অভিযোগ উঠছে ।

sonalishopbd.com

স্থানীয় বিশ্বস্ত সূত্রে জানা যায় যে,কোনাবাড়ী ও কাশিমপুর সেটেলমেন্ট অফিসের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে দালান চক্রটি গড়ে উঠেছে। কোনো পদ-পদবী না থাকা সত্ত্বেও প্রতিদিন অফিসে সকাল-সন্ধ্যা দেখা মিলছে তাদের ।
ভুক্তভোগীদের অভিযোগ, সাধারণ মানুষের ফাইল আটকে রেখে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়া থেকে শুরু করে দুর্নীতি ঢাকতে সবাইকে ‘ম্যানেজ’ করার দায়িত্বে রয়েছেন এই দালান চক্রটি ।
এমনকি অনুসন্ধানে যাওয়া কোনাবাড়ি সেটেলমেন্ট অফিসে ভুক্তভোগীদের হয়রানি কথা অফিসারের কাছে জানতে চাওয়া মাএ স্থানীয় আব্দুল আজিজ জরিপ অফিসের পক্ষে সাংবাদিকদের ওপর চড়াও হন এবং প্রকাশ্যেই মারমুখী আচরণ করেন।

তাদের পিছনের রাজনৈতিক পরিচয় ও খুঁটির জোর কোথায়? কাদের আশ্রয়ে-প্রশ্রয়ে সেটেলমেন্ট অফিস জিম্মি করে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে?
স্থানীয় সূত্র মতে আর ও জানা যায় যে,সাধারণ মানুষ সরাসরি সেবা নিতে গেলে নানা হয়রানির শিকার হন এবং দালালদের মাধ্যমে টাকা দিলে দ্রুত কাজ হয়।
কোনাবাড়ি ও কাশিমপুর সেটেলমেন্ট অফিসে দীর্ঘদিন ধরে দালালচক্রের নিয়ন্ত্রণে কোটি টাকার বাণিজ্য চলছে ।
এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে দালান ও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নিরপেক্ষ ও নির্ভরযোগ্য সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ লোকজন ও স্থানীয়দের ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

গাজীপুরের কোনাবাড়ী ও কাশিমপুরে সেটেলমেন্ট অফিসে প্রতিনিয়ত ঘুরছে দুর্নীতির চাকা,নেপথ্যে কাজ করছে প্রভাবশালী দালান চক্র

Update Time : ১১:৩৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬