০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

নরসিংদীতে রামরু’র ‘সফল’ প্রকল্পের অধীনে নারী উদ্যোক্তার মাঝে অনুদানের চেক হস্তান্তর

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৫:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৯ Time View

বিশেষ প্রতিনিধি: নারী অভিবাসী ও অভিবাসী পরিবারের নারী সদস্যদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং টেকসই উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নরসিংদীতে ৮ জন নারী উদ্যোক্তার মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

ইউএনসিডিএফ (UNCDF) ও সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক সহযোগিতায় বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা Refugee and Migratory Movements Research Unit (RMMRU)-এর বাস্তবায়নে পরিচালিত ‘সফল’ (SHAFAL) প্রকল্পের আওতায় বুধবার (৯ সেপ্টেম্বর) জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (DEMO), নরসিংদীর সম্মেলন কক্ষে এ চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আর্থিক সাক্ষরতা ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন করা নির্বাচিত ৮ জন নারী উদ্যোক্তার হাতে তাদের ব্যবসা শুরু, পরিচালনা ও সম্প্রসারণের লক্ষ্যে অনুদানের চেক তুলে দেওয়া হয়। স্থানীয় বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে বিভিন্ন ক্ষুদ্র ও সম্ভাবনাময় ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।অনুষ্ঠানে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (DEMO), নরসিংদীর সহকারী পরিচালক জনাব মোঃ দাউদ-উল হক বলেন, “রামরু প্রশিক্ষণের মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরি করছে, ব্যবসা সম্প্রসারণের জন্য অনুদান প্রদান করছে এবং পরবর্তীতে তাদের নিয়মিত ফলোআপও করছে—এটি সত্যিই অসাধারণ ও ব্যতিক্রমধর্মী একটি উদ্যোগ। আমি রামরুর এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করি।”

বক্তারা বলেন, নারী উদ্যোক্তাদের শুধু আর্থিক সহায়তা নয়, বরং প্রশিক্ষণ, ব্যবসায়িক পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা এবং নিয়মিত ফলোআপের মাধ্যমে একটি টেকসই ব্যবসায়িক ভিত্তি গড়ে তোলার সুযোগ তৈরি করাই ‘সফল’ প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। পাশাপাশি উদ্যোক্তাদের নিজস্ব ব্যবসা গড়ে তোলার মাধ্যমে পরিবার ও স্থানীয় অর্থনীতিতে তাদের অবদান আরও বৃদ্ধি পাবে এবং এর সঙ্গে নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নও বহুগুণ বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে আরও বলা হয়, এ ধরনের সমন্বিত সহায়তা নারী অভিবাসী ও অভিবাসী পরিবারের সদস্যদের নিজস্ব আয়ের সুযোগ সৃষ্টি, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে স্বাবলম্বী হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে সফল উদ্যোক্তারা ভবিষ্যতে স্থানীয় পর্যায়ে অন্যান্য সম্ভাবনাময় নারীদের উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন।

অনুষ্ঠানে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (DEMO), নরসিংদীর কর্মকর্তাবৃন্দ, ইউএনসিডিএফ-এর জেলা প্রতিনিধি, রামরু–সফল প্রকল্পের কর্মকর্তাবৃন্দ, অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, নির্বাচিত নারী উদ্যোক্তা এবং উদ্যোক্তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে নির্বাচিত ৮ জন নারী উদ্যোক্তার হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক হস্তান্তর করা হয়। উদ্যোক্তারা এ সহায়তার যথাযথ ব্যবহার করে নিজেদের ব্যবসা সফলভাবে পরিচালনা ও সম্প্রসারণের পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

নরসিংদীতে রামরু’র ‘সফল’ প্রকল্পের অধীনে নারী উদ্যোক্তার মাঝে অনুদানের চেক হস্তান্তর

Update Time : ০৫:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬