০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে শখের বশে ব্যাংকার আরিফুল ইসলামের সফল বহুমুখী কৃষি খামার

নরসিংদী প্রতিনিধি
  • Update Time : ০২:৫৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৯ Time View
আনিছুর রহমান ,​নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বাঁশখালীতে শখের বশে কৃষিকাজে যুক্ত হয়ে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্যাংকার আরিফুল ইসলাম। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ৮, ৯ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী সীমারেখা ছোট দিল্লার মুখ এলাকায় নিজ উদ্যোগে গড়ে তুলেছেন একটি বহুমুখী ফলজ বাগান, মৎস্য খামার এবং ছাগলের খামার।
​গত ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ  বিকেলে সরেজমিনে খামারটিতে গিয়ে দেখা যায়, পুরো খামারজুড়ে রয়েছে পেঁপে, বেগুন, মরিচ, লেবু, লিচু, কাঁঠাল ও মিষ্টি লাউসহ নানা প্রজাতির ফলন্ত গাছ। এছাড়া খামারবাড়ির প্রবেশমুখেই শোভা বাড়াতে রোপণ করা হয়েছে বিভিন্ন জাতের ফুলগাছ। ফুলগুলোর সুবাস আর মৌমাছির গুঞ্জনে সেখানে তৈরি হয়েছে এক মনোরম ও স্নিগ্ধ পরিবেশ। ​কৃষিকাজের প্রতি অকৃত্রিম ভালোবাসার পাশাপাশি পুষ্টির জোগান ও পারিবারিক চাহিদা মেটানোর লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছেন আরিফুল ইসলাম।
ফলজ বাগানের পাশাপাশি তিনি খামারবাড়িতে ছাগল পালন ও মৎস্য চাষও সফলভাবে পরিচালনা করছেন। ​খামারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আরিফুল ইসলাম জানান, দিনমজুরের উচ্চ মজুরি এবং অন্যান্য খরচের তুলনায় উৎপাদিত ফল বাজারজাত করে আশানুরূপ লাভ না হলেও তিনি নিজের এই কাজে অত্যন্ত সন্তুষ্ট। উপজেলা কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা পেলে ভবিষ্যতে খামারটি আরও বড় পরিসরে সম্প্রসারণ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বর্তমানে পরিবারের দৈনন্দিন পুষ্টি ও খাদ্য চাহিদা মিটিয়ে উৎপাদিত অতিরিক্ত পেঁপে ও অন্যান্য ফসল স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে। অদূর ভবিষ্যতে এখান থেকে উৎপাদিত কৃষিপণ্য ও আমিষের চাহিদা পূরণ করে এলাকার মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারবেন বলে তিনি দৃঢ় আশাবাদী। ​একজন ব্যাংকার হয়েও কৃষিখাতে তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ এবং কর্মতৎপরতা স্থানীয় এলাকাবাসীর মধ্যে দারুণ প্রশংসার সৃষ্টি করেছে।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে শখের বশে ব্যাংকার আরিফুল ইসলামের সফল বহুমুখী কৃষি খামার

Update Time : ০২:৫৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনিছুর রহমান ,​নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বাঁশখালীতে শখের বশে কৃষিকাজে যুক্ত হয়ে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্যাংকার আরিফুল ইসলাম। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ৮, ৯ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী সীমারেখা ছোট দিল্লার মুখ এলাকায় নিজ উদ্যোগে গড়ে তুলেছেন একটি বহুমুখী ফলজ বাগান, মৎস্য খামার এবং ছাগলের খামার।
Sonali Shop – online shop in Bangladesh