১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
বাঁশখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
বিশেষ প্রতিনিধি
- Update Time : ০১:৫৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৪২ Time View

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি , মোঃ জসীম উদ্দীন :বাঁশখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সব শিক্ষার্থীর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ‘নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’র উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় বাঁশখালী উপজেলা হলরুমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোঃ জাকারিয়া।
বাঁশখালী উপজেলা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. জাকারিয়া বলেন, জাতীয় কবি নজরুলের কবিতা ও গান কেবল বিনোদন নয়, বরং তা মানুষের অধিকার আদায় ও পুনর্জাগরণের দীক্ষা দেয়। নজরুল সর্বদা সমাজের বৈষম্য, ধর্মীয় অসংগতি ও শোষণের বিরুদ্ধে তার লেখনী চালিয়ে গেছেন। সাধারণ মানুষ যে কথা বলতে পারেনি, নজরুল তা অত্যন্ত সাহসের সঙ্গে উচ্চারণ করেছেন।

তিনি নজরুলচর্চার মাধ্যমে একটি শিক্ষিত, অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
Tag :



















