১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে ঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ১২:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪১ Time View

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি (মোঃ জসীম উদ্দীন )-চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রহমান (১৮) নামের এক তরুণের করুণ মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কাথরিয়া ডিগ্রিপাড়া বইশ্যাবর বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত আবদুর রহমান ওই এলাকার মোহাম্মদ মিয়ার একমাত্র ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশাচালক ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান হিসেবে অটোরিকশা চালিয়ে তিনি সংসারের হাল ধরেছিলেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় আবদুর রহমানদের ঘরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। সোমবার তিনি নিজের সেই ঘরটি মেরামতের কাজ করছিলেন। ঘরের কাজ করার সময় অসাবধানতাবশত হঠাৎ বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাথরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিক আহমেদ বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর ঠিক করতে গিয়েই আবদুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি পরিবারের একমাত্র সন্তান ছিলেন এবং অটোরিকশা চালিয়ে বাবা-মাকে দেখভাল করতেন। একমাত্র ছেলেকে হারিয়ে তার বাবা মোহাম্মদ মিয়া এখন সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছেন।”
একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন শোকের মাতম চলছে। আবদুর রহমানের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে ঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

Update Time : ১২:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি (মোঃ জসীম উদ্দীন )-চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রহমান (১৮) নামের এক তরুণের করুণ মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কাথরিয়া ডিগ্রিপাড়া বইশ্যাবর বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত আবদুর রহমান ওই এলাকার মোহাম্মদ মিয়ার একমাত্র ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশাচালক ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান হিসেবে অটোরিকশা চালিয়ে তিনি সংসারের হাল ধরেছিলেন।
Sonali Shop – online shop in Bangladesh