০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
বাঁশখালীতে ঘাতক সন্তানের লাঠির আঘাতে পিতা খুন!
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি( মোঃ জসীম উদ্দীন)
- Update Time : ০৩:২৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১২৭ Time View
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি( মোঃ জসীম উদ্দীন) :বাঁশখালী উপজেলার ৫ নং কালিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড, পশ্চিম কোকদণ্ডী এলাকার নিদা গাজী বাড়িতে মর্মান্তিক ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত (১০ আগস্ট) রবিবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে শওকত (২২) নামের এক ছেলের লাঠির আঘাতে তার বাবা মোহাম্মদ শাহাজান গুরুতর আহত হন। স্থানীয় লোকজন প্রথমে বাঁশখালী গুণাগরি মা ও শিশু জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাঃ রেফার করে দেয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আজ (১১ আগস্ট)মঙ্গলবার বিকেল ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বাবা শাহজাহান এর মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ও সার্কেল অফিসারসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছেন।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এমন মর্মান্তিক ঘটনার নিন্দা জানিয়েছেন।
বাঁশখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) রবিউল হক জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘাতক ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Tag :























