০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি
- Update Time : ০২:০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৫১ Time View

মোহাম্মদ জাহিদুল ইসলাম (সোনাইমুড়ি, নোয়াখালী): গতকাল ২০ ফেব্রুয়ারি, শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাইমুড়ি উপজেলার ০১ নং জয়াগ ইউনিয়নের ভাওরকোট ওয়ার্ডে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
ফেসবুক: https:// www.facebook.com/BangladeshNez ameislamparty
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা শাখার সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ বাকেরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে ভাওরকোট ওয়ার্ডের ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সকল শ্রেণি-পেশার মানুষ সমান অধিকার ভোগ করবেন। তিনি আরও উল্লেখ করেন, দল ক্ষমতায় এলে এমন একটি কল্যাণভিত্তিক সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করবে যেখানে দারিদ্র্য দূরীকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল্লাহ বাকের বলেন, কোরআনের নীতিমালা অনুসরণ করে সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলে অন্যায়-অবিচার ও জুলুম-নির্যাতনমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
Tag :


























