০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
চট্টগ্রাম বাঁশখালীর চেঁচুরিয়া ঘোনাপাড়ার ৯ নং ওয়ার্ডে পূর্বের জমি সংক্রান্ত বিরুদের জেরে মোঃ ইউসুফ (৪৬) নামে এক ব্যক্তির বসত বাড়িতে হামলা

বাঁশখালীর চেচুরিয়ায় দুই বছর আগের দলিল প্রতারণা মামলায় আসামি গ্রেফতার, জামিনে এসেই ফের বাদীর উপর হামলা

মোঃ জসীম উদ্দীন
  • Update Time : ০৬:৩৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ১১২ Time View

বাঁশখালী প্রতিনিধি :

চট্টগ্রাম বাঁশখালীর চেঁচুরিয়া ঘোনাপাড়ার ৯ নং ওয়ার্ডে পূর্বের জমি সংক্রান্ত বিরুদের জেরে মোঃ ইউসুফ (৪৬) নামে এক ব্যক্তির বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। হামলাকারীরা বাদী এবং সাক্ষী গণের উপর দেশীয় অস্ত্র এবং লোহার রড দিয়ে এলোপাথাড়ি মেরে শরীরের বিভিন্ন স্থানে থেতলানো হাড় ভাঙ্গা জখম করে।

গত বুধবার (১লা এপ্রিল) সকাল অনুমানিক ১১ ঘটিকার সময় চট্টগ্রাম বাঁশখালীর পশ্চিম চেচুরিয়া ৯ নং ওয়ার্ড ঘোনা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় মোঃ ইউসুফ বাদী হয়ে বুধবার ২জনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন-একই এলাকার আবু আহমদ এর দুই ছেলে আবু সালেক(২৫) ও আবু নোমান (২৩)

মোঃ ইউসুফ ও থানায় করা লিখিত অভিযোগে জানা গেছে, বিবাদীগনের সাথে দীর্ঘদিন যাবৎ জায়গা নিয়ে বিরোধ চলিয়া আসছে। উক্ত জায়গা বিরোধকে কেন্দ্র করে প্রায় সময় আমাদের উপর আক্রমণ, মারধর এবং চান্দা দাবি করে আসছে। ফলে বিবাদিগণের বিরুদ্ধে গত ২৭-১২-২০২৩ ইং তারিখে একটি সিআর মামলা নং -১৬৩০/২৩ (বাঁশখালীতে) দাখিল করি। উক্ত মামলাকে কেন্দ্র করে বিবাদীগণকে গ্রেফতার করা হয়। গত

৩১-০৩-২০২৬ ইং তারিখে বিবাদীগণ জামিনে আসার পর আমাদের উপর আবারো চড়াও হয়ে ওঠে। উক্ত মামলাকে কেন্দ্র করে ০১-০৪-২০২৬ ইং তারিখে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ আরম্ভ করে, এক পর্যায়ে দেশীয় অস্ত্র এবং লোহার রড দিয়ে সাক্ষীদেরকে এলোপাথাড়ি আঘাত করে শরীরে বিভিন্ন স্থানে ফুলা এবং থেতলানো হাড় ভাঙ্গা জখম করে। এ সময় আবু সালেক লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে সাক্ষীদেরকে মারাত্মকভাবে যখন করে। তখন আমি চিৎকার আরম্ভ করলে লোকজন এসে সাক্ষীদেরকে তাদের আক্রমণ থেকে রক্ষা করে দ্রুত চিকিৎসার জন্য বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এখনো অভিযুক্ত বিবাদীগণ আমাদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছে। আসামিগণ গায়ের জোর খাটিয়ে শালিশি বিচার অমান্য করে আমাকে হুমকি-ধমকি দেওয়া অব্যাহত রাখে। নিরুপায় হয়ে আসামিদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বাঁশখালী থানায় একটি অভিযোগ দায়ের করি।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

চট্টগ্রাম বাঁশখালীর চেঁচুরিয়া ঘোনাপাড়ার ৯ নং ওয়ার্ডে পূর্বের জমি সংক্রান্ত বিরুদের জেরে মোঃ ইউসুফ (৪৬) নামে এক ব্যক্তির বসত বাড়িতে হামলা

বাঁশখালীর চেচুরিয়ায় দুই বছর আগের দলিল প্রতারণা মামলায় আসামি গ্রেফতার, জামিনে এসেই ফের বাদীর উপর হামলা

Update Time : ০৬:৩৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬