১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://sonalishopbd.com/

মান্দা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত:

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০১:৫৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ১৪ Time View

 বিশেষ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মূখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডা. ইকরামুল বারী টিপু। সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার জনাব আখতার জাহান সাথী। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ, সামাজিক অপরাধ দমনসহ জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন সভায় উপস্থিত সদস্যরা। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://sonalishopbd.com/

মান্দা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত:

Update Time : ০১:৫৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬