০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
ঝালকাঠিতে ইয়াবাসহ ১যুবদল নেতাসহ দুইজন গ্রেফতার
বিশেষ প্রতিনিধি, ঝালকাঠি
- Update Time : ০৩:৫৮:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ১৬ Time View

বিশেষ প্রতিনিধি ঝালকাঠিঃ ঝালকাঠি জেলার রাজাপুরে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা যুবদলের নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাজাপুর থানার পুলিশ উপজেলার মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন—রাজাপুর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার ওরফে নৌকা রাসেল (৩১)। সে রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। অপরজন মনোহরপুর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল শুক্কুর হাওলাদারের ছেলে কামাল হোসেন নয়ন (৩৩)। তারা দুজনই রাজাপুর থানার এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজাপুর থানায় মামলা করা হয়েছে।
রাজাপুর থানার এসআই শহিদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
Tag :






















