https://www.facebook.com/obaidul1991
বিজয়নগরের বিষ্ণুপুরে নব-দিগন্তের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৪ শতাধিক মানুষ
- Update Time : ০২:৩৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ১১ Time View

মাহমুদুল হাসান জামিল, বিজয়নগর উপজেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামে ব্রাহ্মণবাড়িয়া নব-দিগন্ত (B.N.D.) সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) আয়োজিত এ ক্যাম্পে চার শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। ক্যাম্পে ১৬ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করে। এতে মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীসহ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক পরামর্শ ও প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়। স্থানীয়রা জানান, বিষ্ণুপুর গ্রামে দীর্ঘদিন পর এ ধরনের উদ্যোগ নেওয়ায় তাঁরা আনন্দিত। বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি করায় তাঁরা আয়োজকদের এ উদ্যোগকে স্বাগত জানান। ক্যাম্পেইন আয়োজনে সহযোগিতা করে বন্ধু কল্যাণ সংস্থা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম এ কাদের তাপস, শাহাদাৎ ভূঁইয়া, মো. দেলোয়ার হোসাইন, হাফেজ শামীম হোসাইন, মো. নাজিবুর রহমান, হাবিবা আক্তার, নাইমা সরকার, জয় খান, এমডি এনামুল, উজ্জ্বল মিয়া, এ জে আকরাম, মাজহারুল ইসলাম, নাসিম মিয়া, জামি খন্দকার, তারিফ সরকার, মো. তাজিম, জুম্মান আকবর, মো. রাহিম, আলিফ ভূঁইয়া ও নিলয় ভূঁইয়াসহ অনেকে। ব্রাহ্মণবাড়িয়া নব-দিগন্ত (B.N.D.) সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মুজিব বলেন, “এটি আমাদের মাসিক প্রজেক্টের অংশ। আমরা প্রতিমাসে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকি। সংগঠনের নিজস্ব অর্থায়নে এসব কার্যক্রম পরিচালিত হয়। একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ সমাজ এবং আদর্শ ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এ কার্যক্রম অব্যাহত রাখতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।




























