০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত, চালু হলো ফিজিও কেয়ার ফিজিওথেরাপি সেন্টার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি , মোঃ জসীম উদ্দীন
  • Update Time : ১০:৫১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / ১৬ Time View

সরকার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি , মোঃ জসীম উদ্দীন : চট্টগ্রামের বাঁশখালীতে উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা প্রদানের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে “ফিজিও কেয়ার ফিজিওথেরাপি সেন্টার”। বাঁশখালীর মানবতার ফেরিওয়ালা খ্যাত জনপ্রিয় চিকিৎসক ডাঃ আরিফুল হকের সার্বিক তত্ত্বাবধান ও হাত ধরে এই অত্যাধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্রটি চালু করা হয়েছে।
সেন্টারটি বাঁশখালীর গুণাগরি, রামদাসহাট (গরুর হাটের বিপরীতে) অত্যন্ত মনোরম ও সহজ যোগাযোগব্যবস্থা সম্পন্ন স্থানে অবস্থিত।
এলাকার রোগীদের দীর্ঘদিনের উন্নত ফিজিওথেরাপি চিকিৎসার অভাব দূর করতে এই সেন্টারে থাকছে আধুনিক সব যন্ত্রাংশ ও অভিজ্ঞ থেরাপিস্টের সমন্বয়ে চিকিৎসার সুবর্ণ সুযোগ। পক্ষাঘাত (প্যারালাইসিস), স্ট্রোক, কোমর-ঘাড় ও হাঁটুর ব্যথা, স্পোর্টস ইনজুরি বা বাতের ব্যথায় আক্রান্ত রোগীরা এখন থেকে নিজ এলাকাতেই পাবেন বিশ্বমানের থেরাপি সেবা।
উদ্বোধনকালে ডাঃ আরিফুল হক জানান, “ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, বরং বাঁশখালীর সাধারণ ও অসহায় মানুষের দোরগোড়ায় অত্যাধুনিক এবং মানসম্মত ফিজিওথেরাপি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই পথচলা।” চিকিৎসা ক্ষেত্রে এই নতুন সংযোজন বাঁশখালীর সামগ্রিক স্বাস্থ্যসেবায় এক অনন্য মাইলফলক হয়ে থাকবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল ।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত, চালু হলো ফিজিও কেয়ার ফিজিওথেরাপি সেন্টার

Update Time : ১০:৫১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬