https://www.facebook.com/obaidul1991
সুন্দরগঞ্জে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ
- Update Time : ০১:১৭:০২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ৯ Time View

শাহ মোঃ রেদওয়ান, ভ্রাম্যমান প্রতিনিধি গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নে আসন্ন শার দীয় দূর্গা পুজা উপলক্ষে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
জানা গেছে, গতকাল শনিবার ইউনিয়ন পরিষদ হলরুমে স্থানীয় চেয়ারম্যান আলহাজ¦ মনোয়ার আলম সরকারের উদ্যোগে ও সভাপতিত্বে ইউনিয়নের ১৩ টি পূজা মন্ডপ কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগণের উপস্থিতিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা। বক্তব্য রাখেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ফনিবভূষন বর্মন, সহ সভাপতি পরিমল চন্দ্র বর্মন, অমলেন্দু নাথ বর্মন, কঞ্চিবাড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক আন্না কায়সার, ইউপি সদস্য নুর মোহাম্মদ প্রমুখ। বক্তারা আসন্ন শারদীয় দূর্গা পুজায় আইন-শৃঙ্খলা রক্ষা করে নির্বিঘ্নে পুজা উদযাপনের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরে চেয়ারম্যানের নিজস্ব তহবিল থেকে দুঃস্থ, অনাথ ও অসহায় সনাতন ধর্মের ১৬০ জন নারী-পুরুষের মাঝে শাড়ী ও ধুতি বিতরণ করা হয়।
সুন্দরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা , মফিজলের দাফন সম্পন্ন
শাহ মোঃ রেদওয়ান, ভ্রাম্যমান প্রতিনিধি গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের পশ্চিম দুলাল মন্ডল পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মফিজল হক মন্ডলের দাফন রাষ্ট্রীয় ভাবে সম্পন্ন করা হয়েছে। তিনি ওই গ্রামের সেবারত আলী মন্ডলের ছেলে।
গত শুক্রবার রাষ্টীয় মর্যাদায় গার্ড অফ ওনারের পর নামাযে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারি কমিশনার (ভুমি) আহরাব আল আকাশ, কঞ্চবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সেলিম রেজা, কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. মনোয়ার আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা সুরেন সরকার প্রমুখ।
জানা গেছে, বাধ্যক জনিত কারনে এবং নানাবিধ রোগ ব্যধিতে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল( ইন্নালিল্লাহে……..রাজেউন) করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ছেলে,মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহি রেখে যান। তার মুত্যুতে সুন্দরগঞ্জবাসী একজন সূর্য্য সন্তানকে হারালো।
————–শাহ মো: রেদওয়ানুর রহমান , ভ্রাম্যমান প্রতিনিধি , গাইবান্ধা













