অবিলম্বে ইরানের উপর আগ্রাসন বন্ধ করতে হবে- ইসলামী ঐক্যজোট
- Update Time : ০৪:০০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ১৯৬ Time View

ইরানের উপর ইসরাইল ও আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে বাইতুল মোকাররমের উত্তর
গেইটে ইসলামী ঐক্যজোটের উদ্যোগে আজ বাদ জুমা বিক্ষোভ সমাবেশ শেষে বিছিল
বের হয়। ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে ও যুগ্ম
মহাসচিব ইলিয়াস রেজার পরিচালনায় এতে অংশগ্রহন করেন জোটের সিনিয়র ভাইস
চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন পীর সাহেব বি-বাড়ীয়া, হারুনুর
রশীদ খান, ক্সসয়দ আবদুল হান্নান আল হাদী, মাওলানা পীরজাদা শাহ আলম, মাওলানা
বরকত উল্লাহ, মাহমুদুল করিম, খলিলুর রহমান শাহরিয়ার, মাওলানা ওবায়দুল হক
প্রমুখ।
বক্তাগণ অবিলম্বে ইরানের উপর অকারণে আগ্রাসন বন্ধ করার দাবী জানিয়ে বলেন, এই
যুদ্ধ বন্ধ না করলে তা বিশ্বকে সর্বপ্রকারে ক্ষতিগ্রস্থ করবে। শিশু ধর্ষনের এপষ্টাইন
ফাইলে নাম আসা ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ শুরু করার কোন সুনির্দিষ্ট কারণ দেখাতে
পারেননি। তিনি একেক সময় একেক কথা বলেন। আমেরিকার উদ্দেশ্য হলো
মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া আমেরিকার দালাল ইসরাইলকে রক্ষা করা। পবিত্র কুরআনে মহান
আল্লাহ ইয়াহুদীদেরকে ইমানদারদের জঘন্যতম শত্রু হিসাবে উল্লেখ করেছেন। তাই
ইসরাইলী আগ্রাসনের মোকাবেলায় সারা বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ইসরাইলী,
আমেরিকান, বৃটিশ, ভারতীয় ও কাদিয়ানীসহ সকল শত্রু পণ্য বর্জন করতে হবে।




























