১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://sonalishopbd.com/

নরসিংদীতে মৎস্য দিবস ২০২৬ পালিত

নরসিংদী প্রতিনিধি
  • Update Time : ০৩:৩৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ২ Time View

নরসিংদী প্রতিনিধি।। নরসিংদীতে ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। রবিবার (১৬ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে একটি বর্নাঢ্য র্যালি শেষে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন করেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। নরসিংদী জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, নরসিংদীর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মাস্টার, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ এবং সিভিল সার্জন মো. বুলবুল কবীর।

Sonali Shop – online shop in Bangladesh

অনুষ্ঠানে নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, নরসিংদী জেলা মৎস্য কর্মকর্তা মনিকা দাসসহ জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নদী-নালা, খাল-বিল ও জলাশয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক জলজ সম্পদ সংরক্ষণে সবাইকে আরও সচেতন হতে হবে। মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন নিশ্চিত করা গেলে দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে। বক্তারা আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের সম্প্রসারণ, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষি, মৎস্যজীবী ও সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছের সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান। এর আগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মৎস্যসম্পদের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাছের উৎপাদন ও ব্যবহার বাড়ানো এবং মৎস্য খাতের সঙ্গে সম্পৃক্ত মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://sonalishopbd.com/

নরসিংদীতে মৎস্য দিবস ২০২৬ পালিত

Update Time : ০৩:৩৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬