১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

বাঁশখালী গার্লস ক্রিকেট টিমকে ক্রীড়া সামগ্রী ও বন্যাদুর্গতদের পুনর্বাসন সহায়তা প্রদান

আনিছুর রহমান ,​নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:৪৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ৮ Time View
আনিছুর রহমান , ​নিজস্ব প্রতিবেদক:- চট্টগ্রামের বাঁশখালীতে নারীদের খেলাধুলায় সম্পৃক্ততা বৃদ্ধি এবং গ্রামীণ পর্যায়ে ক্রীড়ার মান উন্নয়নের লক্ষ্যে ‘বাঁশখালী গার্লস ক্রিকেট টিম’-কে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। ঐতিহ্যবাহী ‘আগ্রাবাদ ক্লাব’-এর উদ্যোগে এই সহায়তা দেওয়া হয়। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের পরিবার ও শিক্ষার্থীদের মাঝে পুনর্বাসন ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। ​সোমবার (১০ আগস্ট ২০২৬ ইং) তারিখ বাঁশখালী উপজেলার নাপোড়া ইউনিয়নে অবস্থিত মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ ভবনের হলরুমে এক অনাড়ম্বর ও আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে এই উপহারসামগ্রী বিতরণ করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান মিসেস শিরিন আক্তার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি মিসেস আসমা নেওয়াজ আহমেদ, ডিস্ট্রিক্ট ট্রেজারার মিসেস শাহনাজ মাহমুদ মিতা, ডিস্ট্রিক্ট আইএসও মিসেস কাজী ইসমত আরা মিলি, পিএনআর মিসেস খালেদা আউয়াল। ​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ৯ ও ১১ নং পুইচড়ি ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ রিদোয়ান এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্যা নুরনাহার। ​আগ্রাবাদ ক্লাবের প্রেসিডেন্ট মিসেস শামসুন্নাহার আনোয়ার ও সেক্রেটারি মিসেস ফারাহ সুলতানা শহীদ-এর সার্বিক তত্ত্বাবধানে এবং আমন্ত্রিত নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে— বাঁশখালী গার্লস ক্রিকেট টিমের খেলোয়াড়দের হাতে খেলার ব্যাট, হেলমেট, বলসহ প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম; বন্যা পরবর্তী ক্লাবের আর্থিক সহায়তায় ক্ষতিগ্রস্ত টিমের ২টি পরিবারকে ২টি সেলাই মেশিন; ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারকে স্যানিটারি ল্যাটিন ও ৫টি রিং স্ল্যাব এবং দলের ২৫ জন খেলোয়াড়কে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ।
​উপহার সামগ্রী গ্রহণ করার পর ক্লাবের প্রেসিডেন্ট ও টিম ম্যানেজার-ক্যাপ্টেন আশাবাদ ব্যক্ত করে জানান, সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার আর্থিক সহায়তা পেলে বাঁশখালীর এই নারী ক্রিকেটাররা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করতে পারবে এবং দেশের জন্য সুনাম বয়ে আনতে সচেষ্ট হবে। আগ্রাবাদ ক্লাবের এই মহতী উদ্যোগ বাঁশখালীর নারী ক্রীড়াবিদদের মনোবল বহুগুণ বাড়িয়ে দেবে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এই সহায়তা বড় ধরনের স্বস্তি নিয়ে এসেছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সুধীজনরা ক্লাবের এই জনহিতকর ও ক্রীড়াবান্ধব উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানিয়েছেন।
​অনুষ্ঠানে ক্লাবের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলে
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

বাঁশখালী গার্লস ক্রিকেট টিমকে ক্রীড়া সামগ্রী ও বন্যাদুর্গতদের পুনর্বাসন সহায়তা প্রদান

Update Time : ০২:৪৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬