https://sonalishopbd.com/
ঝালকাঠিতে বন্ধু সভার আয়োজন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শপথ ও শিক্ষার্থী নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত
- Update Time : ০২:৫৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১০ Time View

আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে ঝালোকাঠির রাজাপুরে দুই বিদ্যালয়ে সচেতনতামূলক সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে। বন্ধুসভার বাস্তবায়নে এবং জেলা তথ্য অফিসের সহযোগিতায় রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’-এর আওতায় কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের পরিচালনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে জানানো হয় এবং পরে তাদের শপথ করানো হয়।
Sonali Shop – online shop in Bangladesh
শপথে শিক্ষার্থীরা নিজেদের বাড়িঘর ও বিদ্যালয়ের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ভূমিকা রাখার অঙ্গীকার করে। একই সঙ্গে পরিবার ও সমাজে ডেঙ্গু প্রতিরোধের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঝালকাঠি বন্ধুসভার সভাপতি শাকিল হাওলাদার রনি। সচেতনতামূলক বক্তব্য দেন রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, সাধারণ সম্পাদক রাহাত, সদস্য ফারজানা ইমাম, মৌলী খানম, সাকিব খান ও আমিনুল ইসলাম। রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে তিনটি পৃথক সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের সভাপতি তানভির রশীদ আকন, প্রধান শিক্ষক জাহিদুল ইসলামসহ শিক্ষকরা বক্তব্য রাখেন । ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জামাল হোসেন, কবির হোসেন, বুলবুল মল্লিকসহ বিদ্যালয়ের শিক্ষকরা।























