০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের কারাদণ্ড

আমিনুল ইসলাম ,ঝালকাঠি প্রতিনিধিঃ
  • Update Time : ০৬:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / ৪ Time View

আমিনুল ইসলাম ,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে মাদকসেবনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরির নেতৃত্বে পৃথক দুই স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুজন তেওয়ারি (৪৫), পিতা জয়রাম তেওয়ারি, বড় কৈবর্তখালী; মো. মিজানুর রহমান (৪২), পিতা গনি হাওলাদার, বড় গালুয়া; তুহিন (২২), পিতা মৌজে আলী হাওলাদার, পূর্ব ফুলহার; মো. সাইফুল হাওলাদার (২৪), পিতা মৌজে আলী হাওলাদার, বড় কৈবর্তখালী এবং মো. রাব্বি (২০), পিতা মো. বাবুল হাওলাদার, মনোহরপুর এলাকার বাসিন্দা। তারা সবাই রাজাপুর উপজেলার বাসিন্দা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় তাদের ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের কারাদণ্ড

Update Time : ০৬:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬