https://www.facebook.com/obaidul1991
পরিপূর্ণ ইখলাস এবং তাক্ওয়া অর্জন করতে পারলেই দ্বীনের বিজয় সম্ভব — অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ
- Update Time : ০২:২১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ১৩ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য ও সদ্য সাবেক মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেছেন, ইসলাম পরিপূর্ণ জীবনব্যবস্থা হওয়া সত্বেও আমরা ইসলামকে রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রতিষ্ঠিত করতে না পারার পিছনে ইখলাস এবং তাক্ওয়ার ঘাটতি রয়েছে। শুধু আর্থিক এবং শারীরিক শক্তি অর্জন করলেই হবে না বরং পরিপূর্ণ ইখলাস এবং তাক্ওয়া অর্জন করতে পারলেই দ্বীনের বিজয় সম্ভব।

মঙ্গলবার বিকেলে (২১ জুলাই’২৬) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর মজলিসে আমেলার সভা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম সভাপতিত্বে নিয়মিত মাসিক সভায় তিনি এসব মন্তব্য করেন।
মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, অন্তর্র্বতীকালীন সরকারের সময় কতিপয় রাজনৈতিক দলের ভেটোর কারণে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব হয়নি। বর্তমান সরকার নির্বাচনের আগে ক্ষমতায় যেতে পারলে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এব্যাপারে এখন চুপ রয়েছে। জুলাই এবং জনগণের সাথে গাদ্দারির পরিণতি পতনের দিকেও ধাবিত হতে পারে। এখনও সময় আছে জনগণের মতামতকে বাস্তবতায় পরিণত করুন।
ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক ফজলুল হক মৃধা, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক গোলামুর রহমান আজম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা কামাল হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা জিয়াউল আশরাফ, সহ-দফতর সম্পাদক মাওলানা নাজিমুদ্দিন, শেখ আবু তাহের , কার্যনির্বাহী সদস্য হাফেজ সালাহউদ্দিন, শিব্বির আহমদ সাব্বির প্রমুখ।(বিজ্ঞপ্তি)





























