মোহনপুর উপজেলা পাট ২ কোটালীপাড়া সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
বিশেষ প্রতিনিধি
Update Time :
০২:৩৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
/
১২
Time View
বিশেষ প্রতিনিধি: মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের কোটালীপাড়া এলাকায় কোটালীপাড়া UZR–কোটালীপাড়া BWDB সড়ক (চেইনেজ: ০০–৯৯০ মিটার) উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন। এই সড়কটি উন্নয়ন হলে কোটালীপাড়াসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত যোগাযোগব্যবস্থার উন্নয়নে এমন উদ্যোগ পবা–মোহনপুরের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।