০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
sonalishopbd.com

শিবপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা

শিবপুর উপজেলা প্রতিনিধি:
  • Update Time : ০৬:৩১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / ১৮ Time View

 শিবপুর উপজেলা প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের চরসুজাপুর এর কামারকোষা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ১২ নভেম্বর বৃহস্পতিবার মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান।
তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি সহযোগিতায় পরিচালিত এ অভিযানে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১০(১) ধারার বিধান লঙ্ঘন করে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহারের দায়ে মোট ৭টি মামলা করা হয় এবং সর্বমোট ৩৮,০০০ (আটত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে প্রায় ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।এসকল অনিরাপদ সংযোগের কারণে গ্যাস লিকেজ, অগ্নিকাণ্ড ও প্রাণহানির মতো দুর্ঘটনার ঝুঁকি তৈরি ও সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাকি হচ্ছিল।
সরকারি সম্পদের সুরক্ষা, রাজস্ব ফাঁকি প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

sonalishopbd.com

শিবপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা

Update Time : ০৬:৩১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬