০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
sonalishopbd.com

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

মোঃ জালাল উদ্দীন,(চাঁপাইনবাবগঞ্জ ) প্রতিনিধিঃ
  • Update Time : ০১:০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ৮ Time View

মোঃ জালাল উদ্দীন,(চাঁপাইনবাবগঞ্জ ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের বকুল হোসেনের স্ত্রী মোসা. মিলি খাতুন (৪৫) এবং তাঁদের মেয়ে লিমা খাতুন (১৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে নিজ বাড়ির সামনে অবস্থিত দোকানের গেট খুলতে যান মিলি খাতুন। এ সময় আগে থেকেই দোকানঘরটি বিদ্যুতায়িত থাকায় দোকানের নিরাপত্তার জন্য স্থাপন করা একটি লোহার রডে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে মেয়ে লিমাও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতরভাবে আক্রান্ত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টা ৪৫ মিনিটে মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

sonalishopbd.com

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

Update Time : ০১:০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬