১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
sonalishopbd.com

মালিকপক্ষ কর্তৃক আকস্মিকভাবে মজুরি বোর্ডের সভা স্থগিত করার তীব্র নিন্দা ও অবিলম্বে সভা আহ্বানের দাবি

সংবাদ বিজ্ঞপ্তি
  • Update Time : ০৫:৩৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ৬ Time View

বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আজ ১৭ নভেম্বর’২৬ মঙ্গলবার এক বিবৃতিতে পোশাক শিল্প শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে মালিকপক্ষ কর্তৃক আকস্মিকভাবে ন্যূনতম মজুরি বোর্ডের নির্ধারিত সভা স্থগিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ।

বিবৃতিতে বজলুর রহমান বাবলু বলেন, বর্তমান চরম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতির বাজারে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি পোশাক শ্রমিকরা পরিবার—পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিকদের জীবনমান রক্ষায় যখন একটি সম্মানজনক ও বাস্তবসম্মত মজুরি কাঠামো ঘোষণা করা সময়ের অপরিহার্য দাবি, ঠিক সেই মুহূর্তে কোনো সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণ ছাড়াই মালিকপক্ষের এমন আকস্মিক সভা স্থগিত করার সিদ্ধান্ত অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং শ্রমিক স্বার্থবিরোধী।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, মালিকপক্ষের এই ধরনের সময়ক্ষেপণ ও টালবাহানা দেশের শান্তিপূর্ণ শিল্পাঞ্চলে অহেতুক অসন্তোষ ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই কোনো প্রকার ষড়যন্ত্র বা সময়ক্ষেপণ না করে অবিলম্বে মজুরি বোর্ডের সভা আহ্বান করতে হবে এবং সরকারি ৯ম পে—স্কেলের ২০তম গ্রেড ও বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে। অন্যথায়, উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায়ভার মালিকপক্ষকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি দ্রুততম সময়ের মধ্যে মজুরি বোর্ডের কার্যকর সভা অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শ্রম মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

sonalishopbd.com

মালিকপক্ষ কর্তৃক আকস্মিকভাবে মজুরি বোর্ডের সভা স্থগিত করার তীব্র নিন্দা ও অবিলম্বে সভা আহ্বানের দাবি

Update Time : ০৫:৩৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬