০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
sonalishopbd.com

জ্বালাও পোড়াও করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে ফেরার পথ রুদ্ধ করে ফেলেছে -মাওলানা আহমদ আবদুল কাইয়ুম

সংবাদ বিজ্ঞপ্তি
  • Update Time : ০২:২৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ৫ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ মনে করছে জ্বালাও পোড়াও করে এদেশে পুনরায় ফিরতে পারবে। যাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে জনগণ, তারা মানুষ মেরে, অগ্নিকান্ড ঘটিয়ে দেশে ফিরতে চায়। হাজারো মানুষকে হত্যা ; লাখো মানুষের রক্ত যাদের হাতে লেগে আছে, তারাই আবার মানুষ মারার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। নিকৃষ্ট কৃতকর্মের জন্য তাদের কোন অনুশোচনা নাই; আছে ঔদ্ধত্য, অহমিকা। আওয়ামী লীগ এই জ্বালাও পোড়াও করে তাদের পূর্বের চরিত্র জাতির সামনে নতুনভাবে জাহির করেছে।

বিরানব্বই শতাংশের বেশি মুসলমানের বাংলাদেশে ইসলামের নির্দেশনাও সংস্কার বাস্তবায়নে সকল সমস্যার সমাধান সম্ভব — মাওলানা ওবায়দুল হক

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ফোর স্টার হোটেল মিলনায়তনে আজ দুপুরে অনুষ্ঠিত সদস্য প্রশিক্ষণ কর্মশালা ও নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কায়েতপাড়া ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আমির হোসনের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফেজ মুহাম্মদ নূরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ ফারুক মুন্সি, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সাংগঠণিক সম্পাদক মাওলানা শাহজাহান হাবীবী, মাওলানা হাবিবুর রহমান জেহাদী, হাজী মো. কামরুজ্জামান, হাজী মো. শফিকুল ইসলাম, মাওলানা মনিরুজ্জামান। স্তাণীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন।
মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেন, আওয়ামী লীগ মনে করে, আমরা মানুষকে কষ্ট দিব আর জনগণ দেশে ফেরার সুযোগ করে দিবে। তাদের এসব কর্মসূচি দেশপ্রেমিক জনগণ ঘৃণার সাথে প্রত্যাখান করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ তাদের রক্তের পিপাসা এখনো ভুলেনি। আওয়ামী লীগ তাদের প্রত্যাবর্তনের পথ দিনদিন আরো কঠিন করে তুলেছে। আগুনে মানুষ পুড়িয়ে দেশে ফেরার স্বপ্ন  ধ্বংসাত্মক-ন্যাক্কারজনক। জনগণ এখন আর আগের ধ্বংসাত্মক রাজনীতি দেখতে চায় না।
তিনি মারামারি, হানাহানি ও প্রতিহিংসার রাজনীতির করালগ্রাস থেকে ফিরে ইসলামের সুমহান আদর্শের পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, জনগণের শান্তি নিশ্চিত করাই ইসলামের অন্যতম বৈশিষ্ট্য।

(সংবাদ বিজ্ঞপ্তি)

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

sonalishopbd.com

জ্বালাও পোড়াও করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে ফেরার পথ রুদ্ধ করে ফেলেছে -মাওলানা আহমদ আবদুল কাইয়ুম

Update Time : ০২:২৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬