sonalishopbd.com
শিবগঞ্জে রিদয় খান মুনিম এর জন্মদিনে বৃক্ষরোপণ করলেন শান্তি নিবিড় পাঠাগার
- Update Time : ০১:৪০:২২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / ১০ Time View

মোঃ জালাল উদ্দীন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় তরুণ ব্যক্তি মায়া বৃষ্টি ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মুনিম এর জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ করেছেন শান্তি নিবিড় পাঠাগার । আজ শনিবার তার ২১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে তাকে সাথে নিয়ে গাছের চারা নিজ বৃক্ষ রোপন করেছেন শান্তি নিবিড় পাঠাগার। সবাইকে এ ধরনের কাজ চলমান রাখার আহ্বান জানিয়েছেন বই গাছ ও পাখির বন্ধু মোঃ নাহিদ উজ্জামান।
বদলে দিতে পারে পৃথিবী। বৈশ্বিক সমস্যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এসব উদ্যোগ বেশ কার্যকর তাতে কোনো সন্দেহ নেই ।
বিশেষ করে যদি ভবিষ্যৎ কর্ণধারদের দিয়ে বৃক্ষরোপণের মতো কর্মসূচি বাস্তবায়ন করা যায় তাহলে তো কথায় নেই। তবে এ ধরনের কর্মসূচি কতটা আগ্রহের সঙ্গে কার্যকর হয়েছে বা হচ্ছে তা হয়তো সময়ই বলবে। । বৃক্ষরোপনে দরকার দেশের সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্মিলিত ও ঐক্যবদ্ধ উদ্যোগ নেওয়া। আর এই উদ্যোগে সবচেয়ে ভালো সমাধান হতে পারে ‘জন্মদিনে বৃক্ষরোপণে’র মতো কর্মসূচি। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যদি তাদের যার যার জন্মদিনে একটি করে বৃক্ষরোপণ করে তাহলে প্রতিদিন লাখ লাখ বৃক্ষরোপণ করা হবে। সর্বপ্রথম রাষ্ট্রীয় পর্যায় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জন্মদিনে বৃক্ষরোপণের ব্যাপারে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে।গাছ ছাড়া মানুষের বেঁচে থাকা সম্ভব নয়-এটা শিক্ষার্থীরা জানলেও সে অনুযায়ী ভূমিকা রাখতে খুব একটা দেখা যায় না। গাছ থেকে অক্সিজেন প্রাপ্তি, গাছের অর্থনৈতিক মূল্য ও পরিবেশগত প্রভাব শিক্ষার্থীদের বেশি বেশি করে জানাতে হবে। বললে বলা যায়, শিশুর জন্মগ্রহণের প্রথম পাঁচ বছরে প্রাথমিকভাবে পিতামাতা সন্তানের নামে বৃক্ষরোপণ করবে। পাঁচ বছরের পর থেকে মা-বাবার দেখানো পথ অনুসরণ করে সন্তানও স্বাভাবিক ভাবে প্রতিবছর বৃক্ষরোপণে উদ্যোগী হবে। পরিবারের অন্য সদস্যরাও আর তাদের নিজেদের জন্মদিনে বৃক্ষরোপণ করলে সন্তানও এ কাজে বেশি উদ্বুদ্ধ হবে। তাই সবাইকে এ উদ্যোগটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সহজ কথায় সমাজের সব স্তরের মানুষকে যে যার জায়গা থেকে যার যার জন্মদিনে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হবে।

গাছ লাগানোর সময় উপস্থিত ছিলেন শান্তি নিবিড় পাঠাগার এর প্রতিষ্ঠাতা পরিচালক নাহিদ উজ্জামান, আব্দুল আওয়াল, রিদয় খান মুনিম। আরও উপস্থিত ছিলেন এলাকার কিছু মানুষ ও শিশু বাচ্চারা।কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হয়।
এ সময় রিদয় খান মুনিম বলেন, “জন্মদিনে অনেকে অনেক কিছু করেন। তবে আমি প্রতি বছর সমাজসেবা কাজে লিপ্ত থাকি। বই ,গাছ ,পাখির বন্ধু নাহিদ উজ্জামান এর আমাকে অনুপ্রেরণা দেয় ভালো কাজ করার জন্য।”
বৃষ্টির মধ্যেও তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।






















