০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
sonalishopbd.com

পঞ্চগড়ে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান

পঞ্চগড় প্রতিনিধি , এম এ কাফি
  • Update Time : ০৯:৫৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ৩২ Time View

পঞ্চগড় প্রতিনিধি , এম এ কাফি : ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর দুই যুগ পূর্তি উদ্‌যাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরসংলগ্ন জেলা প্রেসক্লাব কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ উদ্‌যাপনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।

সুজন পঞ্চগড় জেলা শাখার সভাপতি হেজারুল রশিদ প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. আব্দুল হান্নান, সহসভাপতি তবিরুল ইসলাম মানিক ও হারুন রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা, সহসাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ভুট্টু এবং কোষাধ্যক্ষ ছাদেকুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্র, সুশাসন, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সুজন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠনের প্রত্যেক সদস্যকে আরও সচেতন, সংগঠিত ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। একই সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষকে গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।

সভাপতির বক্তব্যে হেজারুল রশিদ প্রধান বলেন, সুজনের দুই যুগ পূর্তিতে তাঁদের প্রত্যাশা—খুন, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করা। পাশাপাশি দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ‘খুন-ধর্ষণ-নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ চাই, দুর্নীতি-দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি চাই’—এই আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সুজনের জেলা কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আয়োজনে: সুশাসনের জন্য নাগরিক (সুজন), পঞ্চগড় জেলা শাখা।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

sonalishopbd.com

পঞ্চগড়ে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান

Update Time : ০৯:৫৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬