রাজশাহী-১ আসনে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক, প্রধান অতিথি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন
- Update Time : ০৩:৪২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ১৯৯ Time View

স্টাফ রিপোর্টার , মো:আতিকুর রহমান:
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গোদাগাড়ী উপজেলার কুমোরপুর, ৭নং দেওপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন। তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। শরীফ উদ্দিন বলেন, “জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষই হচ্ছে আশা ও পরিবর্তনের প্রতীক।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল হাই টুনু সরকার। তিনি বলেন, “গণমানুষের প্রত্যাশা পূরণে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।”
উঠান বৈঠকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া ফেলে এলাকাবাসীর সমর্থন অর্জনের আশাবাদ ব্যক্ত করেন।


























