০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
বাঁশখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান, মাছ জব্দ, নিলাম ও জরিমানা আদায়
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ,মোঃ জসীম উদ্দীন
- Update Time : ০২:৫৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / ২৬ Time View

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ,মোঃ জসীম উদ্দীন :মা ইলিশ সংরক্ষণ ও মৎস্যসম্পদ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে চট্টগ্রামের বাঁশখালীতে যৌথ নৈশ অভিযান চালিয়ে ২৩ ড্রাম সামুদ্রিক মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। মঙ্গলবার রাতে নৌযান থেকে ট্রাকে মাছ তোলার সময় এ বিশাল চালানটি জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত মাছগুলো প্রকাশ্য নিলামে ৮০ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয় এবং সংশ্লিষ্ট নৌযানের মালিকের কাছ থেকে ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নিলাম ও জরিমানা বাবদ সর্বমোট ১ লাখ ৪৭ হাজার ৪০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। উদ্ধারকৃত মাছের আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ৬৭ হাজার টাকা।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ মোবাইল কোর্ট ও অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন।
উপজেলা প্রশাসন জানায়, মা ইলিশের প্রজনন সুরক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রাখতে এবং ইলিশের নির্বিঘ্ন বংশবৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
Tag :


























