https://www.facebook.com/obaidul1991
আসন্ন পুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী পুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক মো. করিম মিয়া।
- Update Time : ১২:১৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / ৩৬ Time View

রহমতউল্লাহ:আসন্ন পুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন পুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক মো. করিম মিয়া।
স্থানীয়দের কাছে করিম মিয়া একজন হাসিখুশি, সদালাপী ও ভালো ব্যবহারসম্পন্ন ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে মেলামেশা করেন এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন।

এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সামাজিক কাজে সম্পৃক্ত থাকার কারণে তিনি স্থানীয়দের কাছে পরিচিত মুখ। আসন্ন পুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে তিনি ওয়ার্ড বাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন।
করিম মিয়া আশাবাদ ব্যক্ত করেন, সবার আন্তরিক সহযোগিতা ও সমর্থন পেলে তিনি এলাকার মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।
তিনি ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।




























