০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

মোহনপুরে ৫৯ গ্রাম হেরোইনসহ ৬০ বছরের ব্যক্তি গ্রে’প্তা’র

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০১:০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / ১১ Time View

মোঃ নাসিরউদ্দিন, সটাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে ৫৯ গ্রাম হেরোইনসহ মোঃ গোলাম হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর সিপিএসসি। বুধবার (২১ অক্টোবর) রাত ৭টা ৪০ মিনিটে মোহনপুর থানার পিয়ারপুর গ্রামের ধুরইল বাজার থেকে কালীগঞ্জ বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার সোহাগপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। এ সময় তার হেফাজত থেকে ৫৯ গ্রাম হেরোইন, দুটি মোবাইল ফোন, একটি সিএনজি এবং নগদ ৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। পরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

মোহনপুরে ৫৯ গ্রাম হেরোইনসহ ৬০ বছরের ব্যক্তি গ্রে’প্তা’র

Update Time : ০১:০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬